ইউএস-বাংলা এয়ারলাইন্স অর্জন করেছে “বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২২
দেশের অন্যতম বেসরকারী বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সকে ইন-ফ্লাইট সার্ভিস, অভ্যন্তরীণ রুটে যাত্রী সংখ্যা, অন-টাইম ডিপারচার, ফ্লাইট সংখ্যা ও দেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিসহ বাংলাদেশের আকাশ পরিবহন খাতে স্থিতিশীলতা বজায় রাখার জন্য “বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২২” এ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশের অন্যতম ট্রাভেল বিষয়ক পাক্ষিক “দি বাংলাদেশ মনিটর”।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক-জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন “বেস্ট ডমেস্টিক এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০২২” এ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রধান অতিথি সিভিল এভিয়েশন এন্ড ট্যুরিজম মন্ত্রণালয় বিষয়ক মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী এমপি-এর কাছ থেকে গ্রহণ করেন। ২৩ সেপ্টেম্বর ২০২২ তারিখে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল, ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ পুরষ্কার প্রদান করা হয়। পুরষ্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভারের হেড অব অপারেশন্স নিশা তাসনিম ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়া বেস্ট রিজিওনাল এয়ারলাইন ও বেস্ট অনটাইম ফ্লাইট ডিপারচার ক্যাটাগরিতে সিলভার এবং বেস্ট ইকোনমিক ক্লাসের ফুড ক্যাটাগরিতে ব্রোঞ্জ এ্যাওয়ার্ড পেয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন মনে করেন “ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রতি সকল ধরনের স্বীকৃতি-ই যাত্রীদের আস্থার প্রতিদান।
এখানে উল্লেখ্য যে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৬ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইন’, প্যাসিফিক এশিয়া ট্রাভেল এসোসিয়েশন (পিএটিএ), বাংলাদেশ চ্যাপ্টার “এয়ারলাইন অব দ্যা ইয়ার-২০১৬” ভূষিত হয়েছিলো।
এমএসএম / এমএসএম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে