ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

শেয়ারবাজারে লেনদেন ৪২ শতাংশের বেশি বেড়েছে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৯-২০২২ দুপুর ৪:২৪

বাংলাদেশের শেয়ারবাজারে গত সপ্তাহে লেনদেন বাড়লেও অধিকাংশ কোম্পানির শেয়ার দর কমেছে। তবে, ওই সপ্তাহে আগের চেয়ে লেনদেন বেড়েছে ৪২ শতাংশের বেশি। শনিবার (২৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে ১০ হাজার ১১০ কোটি ৩৯ লাখ ৮ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭ হাজার ৮২ কোটি ৯২ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট। সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ৩ হাজার ২৭ কোটি ৪৬ লাখ ৯ হাজার টাকা বা ৪২.৭৪ শতাংশ।

এদিকে, গেলো সপ্তাহের শেষে ডিএসইতে বাজার মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৭৪৩ কোটি ৯৯ লাখ ২৩ হাজার টাকা। সপ্তাহের শুরুতে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২০ হাজার ১২৬ কোটি ৫৬ লাখ ৮১ হাজার টাকা। আলোচ্য সময়ের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ২ হাজার ৬১৭ কোটি ৪২ লাখ ৪১ হাজার টাকা। 

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৬৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়া সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৬৫ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে ডিএসইতে ৩৮৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৬টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত আছে ১৩৪টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গত সপ্তাহে ৪০৮ কোটি ৯২ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১৪৪ কোটি ২৩ লাখ ৪১ হাজার টাকার শেয়ার ও ইউনিট।

সপ্তাহের ব্যবধানে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৪৪ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১২৩ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫৯৬ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৫০৫ পয়েন্টে অবস্থান করছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩৩৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৯২টির দর বেড়েছে, ১১৬টির কমেছে এবং ১২৯টির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত আছে। 

প্রীতি / প্রীতি

সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা

৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩

বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ

পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে

নতুন আমদানি নীতি চালু করলো সরকার

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে

নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক