ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

রানি দ্বিতীয় এলিজাবেথের চেয়ে বেশি খরচ হবে আবের অন্ত্যেষ্টিক্রিয়ায়


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৪-৯-২০২২ বিকাল ৫:৭

আগামী সপ্তাহে রাষ্ট্রীয়ভাবে অনুষ্ঠিত হবে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া। এতে ১৬৬ কোটি ইয়েন খরচ করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। যা রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ার খরচের বেশি। আর এ নিয়ে জাপানজুড়ে তৈরি হয়েছে বিতর্ক।  

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় খরচ হয়েছে ১৩০ কোটি ইয়েন। এর আগে জাপান সরকার টোকিও অলিম্পিকে ১৩০ কোটি ডলার ব্যয় করে। এটি আনুমানিক বাজেটের প্রায় দ্বিগুণ ছিল। তখনও এ নিয়ে বিতর্ক তৈরি হয়।  

প্রতিবেদনে আরও বলা হয়, ইভেন্ট কোম্পানি মুরায়ামা আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান আয়োজন করবে।  গত জুলাইতে আবেকে গুলি করে হত্যা করা হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, জাপান সরকার আবের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য খরচ ধরেছে ২৫ কোটি ইয়েন। জাপানের মন্ত্রী পরিষদ সচিব হিরোকাজু মাতসুনো জানিয়েছেন, নিরাপত্তার জন্য খরচ হবে ৮০ কোটি ইয়েন ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণের জন্য খরচ হবে ৬০ কোটি ইয়েন।   

তিনি আরও জানান, আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ বেড়ে ১৭০টি ইয়েনও হতে পারে।  সম্প্রতি আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার বিরোধিতা করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার অফিসের কাছে এক ব্যক্তি নিজ গায়ে আগুন দেন।  

সূত্র: এনডিটিভি

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি