চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের আইপিও আবেদন শুরু
পুঁজিবাজারের বিমা খাতে তালিকাভুক্ত হওয়ার প্রক্রিয়ায় থাকা চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে। আইপিওর এ আবেদন গ্রহণ চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।
কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে, এর আগে গত ৬ জুলাই অনুষ্ঠিত কমিশনের ৮২৭তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তথ্য মতে, চার্টার্ড ইন্স্যুরেন্স ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ সরকারি ট্রেজারি বন্ড ও শেয়ারবাজারে বিনিয়োগ এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে কোম্পানিটি।
কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস, ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট ও এবি ইনভেস্টমেন্ট। শেয়ারবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।
৩১ ডিসেম্বর ২০২১ সালের একচ্যুয়ারল ভ্যালুয়েশন রিপোর্ট অনুযায়ী কোম্পানিটির লাইফ ফান্ড ৩৫ কোটি ২১ লাখ ৬৮ হাজার ৭২০ টাকা। মোট উদ্বৃত্ত ৪ কোটি ৬৯ লাখ ৪৫ হাজার টাকা এবং শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানের জন্য উদ্বৃত্ত রয়েছে ৪৫ লাখ টাকা।
প্রীতি / প্রীতি
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে