ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

আবারও কোভিড আক্রান্ত হলেন ফাইজারের সিইও


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ১:৪০

আবারও করোনায় আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ টিকা প্রস্তুতকারী সংস্থা ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত হলেন তিনি। রোববার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়, বোরলা এক বিবৃতিতে বলেছেন- ‘(করোনায় আক্রান্ত হলেও) আমি সুস্থ বোধ করছি এবং উপসর্গ মুক্ত রয়েছি।’ বোরলা আরও বলেন, ‘আমি এখনও নতুন বাইভ্যালেন্ট বুস্টার ডোজ গ্রহণ করিনি, কারণ আমি গত আগস্টে করোনায় আক্রান্ত হই এবং সিডিসি’র নির্দেশনা অনুসারে এই ডোজ গ্রহণের জন্য (বাইরাসে আক্রান্ত হওয়ার পর) তিন মাস অপেক্ষা করছিলাম।’

রয়টার্সের তথ্য অনুযায়ী, ৬০ বছর বয়সী আলবার্ট বোরলা গত আগস্টে প্রথমবার করোনায় আক্রান্ত হয়েছিলেন এবং নিজের কোম্পানির কোভিড-১৯ মুখে খাওয়ার অ্যান্টিভাইরাল চিকিৎসা প্যাক্সলোভিডের কোর্স শুরু করেছিলেন।

প্যাক্সলোভিড মূলত একটি অ্যান্টিভাইরাল ওষুধ যা বয়স্ক রোগীদের মতো উচ্চ-ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেক’র তৈরি কোভিড ভ্যাকসিনের চারটি ডোজ নিয়েছেন আলবার্ট বোরলা। তবে ফাইজারের এই প্রধান নির্বাহী বলেছেন, তিনি এখনও নতুন বাইভ্যালেন্ট বুস্টার ডোজ নেননি।

রয়টার্স জানায়, মডার্না এবং ফাইজার ও বায়োএনটেকের টিমের তৈরি নতুন তথাকথিত বাইভ্যালেন্ট ডোজগুলোর লক্ষ্য বিএ.৫ এবং বিএ.৪ এর মতো ওমিক্রন সাবভেরিয়েন্টগুলোকে মোকাবিলা করা। ফাইজার এবং মডার্নার আপডেটেড বুস্টার ডোজ টিকা গত আগস্টে অনুমোদন করে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক প্রধান নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ)।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি