ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মা-বাবাকে শ্রদ্ধা জানিয়ে অপুর প্রথম সিনেমার যাত্রা শুরু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ২:৫৬

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তার প্রযোজিত ‘লাল শাড়ি’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি চলছে। এটি পরিচালনা করবেন বন্ধন বিশ্বাস। ছবির নায়ক সাইমন সাদিক।

শনিবার (২৪ সেপ্টম্বর) সিনেমাটির আনুষ্ঠানিক মহরত অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যায় বাবা উপেন্দ্র নাথ বিশ্বাস ও মা শেফালী বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন অপু। মোমবাতি জ্বালিয়ে ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে মা-বাবাকে স্মরণ করেন অপু।

এ সময় উপস্থিত ছিলেন নায়ক সাইমন, অভিনেতা শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, অভিনেত্রী নিপুণ, পরিচালক বন্ধন বিশ্বাস, মুশফিকুর রহমান গুলজার, সোহানুর রহমান সোহান, গাজী মাহাবুব, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা প্রমুখ।

অনুষ্ঠানে অপু বিশ্বাস সবার দোয়া চেয়ে তার ‘লাল শাড়ি’ সিনেমার পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব একটি উপভোগ্য সিনেমা উপহার দেওয়ার।’ খুব শিগগির ‘লাল শাড়ি’ সিনেমার শুটিং শুরু হবে বলেও জানান অপু বিশ্বাস। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের