ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

সিরিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় নিহত বেড়ে ৯৪


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-৯-২০২২ দুপুর ৩:৩৭

সিরিয়ার উপকূলে অভিবাসী নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ জনে। গত সপ্তাহে লেবানন থেকে অভিবাসীদের বহনকারী এই নৌকাটি যাত্রা শুরু করেছিল এবং পরে সিরীয় উপকূলে সেটি ডুবে যায়। মূলত নৌকাডুবির ঘটনার পর ভূমধ্যসাগরে সিরিয়ার বানিয়াস উপকূল থেকে আরও মৃতদেহ উদ্ধারের পর নিহতের সংখ্যা একশোর কাছাকাছি পৌঁছায়।

ভূমধ্যসাগরে সিরিয়ার বানিয়াস উপকূল থেকে আরও মৃতদেহ উদ্ধারের পর সিরিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় টিভি শনিবার জানিয়েছে। ডুবে যাওয়া ওই নৌকাটি লেবানন থেকে যাত্রা শুরু করেছিল।

এছাড়া এই ঘটনায় সেসময় আরও ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃত এসব অভিবাসীদের তার্তুসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত সপ্তাহে সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃত করে জানায়, গত মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে নৌকাটি যাত্রা শুরু করে এবং এটিতে ১২০ থেকে ১৫০ জনের মধ্যে আরোহী ছিল।

অর্থনৈতিক সংকটের কারণে শুধু লেবাননেই হাজার হাজার লোক তাদের চাকরি হারিয়েছে এবং লেবানিজ পাউন্ডের মূল্য ৯০ শতাংশেরও বেশি কমে গেছে। এছাড়া হাজার হাজার পরিবার তাদের ক্রয় ক্ষমতা হারিয়েছে এবং এখন তারা কার্যত চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম আগেই জানিয়েছিল, ডুবে যাওয়া নৌকাটিতে বিভিন্ন দেশের মানুষ ছিল।

আলজাজিরা বলছে, হাজার হাজার লেবানিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনি গত কয়েক মাস ধরে ইউরোপে আরও ভালো জীবনের আশায় নৌকায় করে লেবানন ছেড়েছে। লেবাননের জনসংখ্যা ৬০ লাখ, যার মধ্যে ১০ লাখ সিরীয় শরণার্থী রয়েছে। ২০১৯ সালের শেষের দিক থেকে দেশটি গুরুতর অর্থনৈতিক মন্দার কবলে পড়ে যা জনসংখ্যার তিন-চতুর্থাংশেরও বেশি মানুষকে দারিদ্র্যের দিকে টেনে নিয়েছে।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি