বিশ্বে করোনায় আরো ৮ হাজার মৃত্যু : শনাক্ত সাড়ে ৪ লাখ
মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরো ৮ হাজার ২৬৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরো ৪ লাখ ৫৪ হাজার ২৪৪ জন। আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল সাড়ে ৮টার তথ্য অনুযায়ী, এ সময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৩ লাখ ৬৭ হাজার ৩৪৭ জন।
নতুন এসব মৃত্যু ও সংক্রমণের ফলে সারা বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ কোটি ৫৮ লাখ ২২ হাজার ৫৭৯ জনে। মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ লাখ ১৭ হাজার ২০৮ জনে। করোনা থেকে সেরে ওঠা মোট রোগীর সংখ্যা পৌঁছেছে ১৭ কোটি ৭৭ হাজার ৮৩০ জনে।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় এখনও সবার উপরে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে গত ২৪ ঘণ্টায় মৃত্যুতে সবার উপরে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এ সময়ে মোট মারা গেছেন ১৫৯৫ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ২৮ হাজার ৬১১ জনে। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৪৪ জনের। এর ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬ লাখ ২১ হাজার ৮৭৩ জনে।
সাম্প্রতিককালে করোনায় বিপর্যস্ত ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮১৭ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৫ হাজার ৫৭ জনে।
করোনায় আক্রান্ত-মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়তে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনা, কলম্বিয়া, ইন্দোনেশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশ তিনটিতে যথাক্রমে ৪৫৬, ৫৫৯ এবং ১ হাজার ৪০ জনের মৃত্যু হয়েছে।
গত কয়েকদিনে করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশও। ওয়ার্ল্ডোমিটারের ওই তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৫ হাজার ৫৯৩ জনের। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনের।
জামান / জামান
ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড
ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত
ফ্লাইদুবাইয়ের সেই বিমানটি ভূপাতিত করার প্রস্তুতি নিয়েছিল ইসরায়েল
সৌদির আভা বিমানবন্দরে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন
ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র
ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর
পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ
নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত
অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক