প্রসেনজিৎ-ঋতুপর্ণার বিয়ে
‘প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা’। হ্যা, বিয়ে করতে যাচ্ছেন এই দুইজন। বিয়ের দিনক্ষণও ঠিক করে ফেলেছেন তাঁরা। এ বছরের শেষেই এক হতে যাচ্ছে চার হাত। তবে বিয়েটা হচ্ছে সিনেমায়, বাস্তবে নয়। টলিউডের জনপ্রিয় তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আগামী সিনেমার নাম এটি। সিনেমার নামেই এমন চমক! বাকিটা কি হবে, নিশ্চয়ই বোঝা যাচ্ছে।
প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত’র জুটি দর্শক মহলে বরাবরই আকর্ষণের তুঙ্গে থাকে। বিশেষত এই সিনেমাটি ঘোষণার পর থেকে উত্তেজনার পারদ অনেকটাই বেশি। অনেক দিন ধরেই সকলের মনে প্রশ্ন প্রসেনজিৎ ঋতুপর্ণার বিয়ের তারিখটা কবে? কলকাতার একটি গণমাধ্যমের সূত্র মতে, নভেম্বরের ২৫ তারিখ বিয়ের দিন পাকা করা হয়েছ। অর্থাৎ সেদিন মুক্তি পাচ্ছে সিনেমাটি। বছরের শেষে আবারো পর্দায় পুরনো ম্যাজিক দেখবেন দর্শক।
এই সিনেমাটিতে প্রসেনজিৎ-ঋতুপর্ণার নতুন রসায়ন দেখতে পাবে দর্শক। সেই সঙ্গে আরো দুইজনকে এই সিনেমায় দেখা যেতে পারে, টলিউডে এমনটাই গুঞ্জন রয়েছে। সূত্র বলছে, যদিও প্রসেনজিৎ ঋতুপর্ণাকেই এখন অবধি দেখা যাচ্ছে তবে সিনেমার অনেকটা অংশ জুড়ে রয়েছেন অভিনেতা ঋষভ বসু।
এই সিনেমার হাত ধরে বড় পর্দায় আরো একজনকে দেখবেন দর্শকরা। তিনি ছোট পর্দার জনপ্রিয় মুখ ঈপ্সিতা মুখোপাধ্যায়। সম্রাট শর্মা পরিচালিত এই সিনেমাটি চমকে পরিপূর্ণ। এই প্রসঙ্গে এই মুহূর্তে কোনো কথা বলতে রাজি নন পরিচালক।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার