ঘূর্ণিঝড় নোরুর আঘাত, ৫ উদ্ধারকর্মী নিহত
ফিলিপাইনে শক্তিশালী ঘূর্ণিঝড় নোরুর আঘাতে পাঁচ উদ্ধারকর্মী নিহত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) ঝড়টি ফিলিপাইনের রাজধানী ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থিত লুজোন দ্বীপে ১৮৫ কিলোমিটার আঘাত হানে।
চলতি বছর দেশটিতে এটি সবচেয়ে বড় ঘূর্ণিঝড়ের ঘটনা বলে উল্লেখ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।ফিলিপাইনের মোট জনসংখ্যার অর্ধেক বাস করে লুজোন দ্বীপটিতে। এছাড়া দেশের অর্থনীতির দুই তৃতীয়াংশের বেশি এই অঞ্চলের ওপর নির্ভরশীল।
বুলাকান এলাকার গভর্নর ড্যানিয়েল ফার্নান্দো বলেছেন, প্রাদেশিক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা অফিসের পাঁচজন কর্মী সান মিগুয়েল জেলায় উদ্ধার অভিযান চালানোর সময় আকস্মিক বন্যায় ভেসে গেছেন।
সোমবার (২৬ সেপ্টেম্বর) ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস বলেছেন, আমি মনে করি আমরা খুবই ভাগ্যবান। গত দুই দিনে আমরা যা করেছি তা থেকে এটি পরিষ্কার যে, ঘূর্ণিঝড় মোকাবিলায় আমাদের যথেষ্ঠ প্রস্তুতি ছিল।
এর আগে ঘূর্ণিঝড় নোরুর কারণে ৭৪ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয় ফিলিপাইন সরকার। একই সঙ্গে রাজধানী ম্যানিলায় বন্যা সতর্কতা জারি করে প্রশাসন।
সূত্র: বিবিসি
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান