ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

বাবা হলেন পরিচালক আলী আব্বাস জাফর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-৯-২০২২ দুপুর ১:৫৯

বাবা হলেন বলিউডের জনপ্রিয় সিনেমার পরিচালক আলী আব্বাস জাফর। শনিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কন্যা সন্তানের জন্ম দেয় তার স্ত্রী আলিসিয়া। এ দম্পতির এটি প্রথম সন্তান। স্ত্রীর প্রেগন্যান্সির সময়ের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এ খবর জানিয়েছেন ‘সুলতান’খ্যাত এই নির্মাতা।

উচ্ছ্বসিত আলী আব্বাস জাফর বলেন, ‘আমরা আমাদের জীবনের সবচেয়ে দামি উপহার পেয়েছি। এই সুন্দর উপহারের জন্য সর্বশক্তিমান আল্লাহর কাছে কৃতজ্ঞ। ২৪ সেপ্টেম্বর রাত ১২টা ২৫ মিনিটে কন্যা আলিজা জেহরা জাফর আমাদের জীবনে এসেছে।’

এ খবর প্রকাশ্যে আসার পর বলিউডের একঝাঁক তারকা শুভেচ্ছা জানিয়েছেন পরিচালককে। এ তালিকায় রয়েছেন—ক্যাটরিনা কাইফ, রাকুল প্রীত সিং, টাইগার শ্রফ, রণবীর সিং, আনুশকা শর্মা, অর্জুন কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া প্রমুখ।

২০২১ সালের জাসুয়ারিতে ভালোবেসে ঘর বাঁধেন আলী আব্বাস ও আলিসিয়া। চলতি বছরের ৩ জানুয়ারি প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করেন তারা।

নির্মাণ ক্যারিয়ারে বেশ কিছু আলোচিত সিনেমা উপহার দিয়েছেন আলী আব্বাস জাফর। তার মধ্যে উল্লেখযোগ্য হলো—‘সুলতান’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ভারত’ প্রভৃতি। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের