পাকিস্তানে বিমান বিধ্বস্ত হয়ে ২ মেজরসহ ৬ সেনার মৃত্যু
পাকিস্তানের বেলুচিস্তানে সামরিক একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই মেজরসহ ছয় সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলুচিস্তানের হারনাইয়ের খোস্তের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ইন্টার-সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই তথ্য নিশ্চিত করেছে।
এই প্রসঙ্গে সেনাবাহিনীর মিডিয়া বিষয়ক শাখা জানিয়েছে, দুই পাইলট সহ বোর্ডে থাকা ছয়জন কর্মীই নিহত হয়েছেন। নিহত কর্মকর্তারা হল- ৩৯ বছর বয়সী মেজর খুররম শাহজাদ (পাইলট), ৩০ বছর বয়সী মেজর মুহাম্মদ মুনিব আফজাল (পাইলট), ৪৪ বছর বয়সী সুবেদার আব্দুল ওয়াহিদ, ২৭ বছর বয়সী সিপাহী মুহাম্মদ ইমরান, ৩০ বছর বয়সী নায়েক জলিল এবং ৩৫ বছর বয়সী সিপাহী শোয়েব।
এই বিধ্বস্তের কারণ সম্পর্কে আইএসপিআর এখনও বিস্তারিত কিছু জানায়নি। এই দুর্ঘটনার এক মাসের কিছু আগে বেলুচিস্তানে অনুরূপ একটি বিমান দুর্ঘটনা ঘটে। সেই বিমানেও ছয়জন আরোহী ছিলেন। তাদের মধ্যে অন্যতম লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলী।
সর্বশেষ দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এই সময় তিনি নিহতদের এবং তাদের পরিবারের সদস্যদের জন্য দোয়া করেন।
সূত্র: ডন
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান