আলিয়ার সঙ্গে ঘুমানো দারুণ ঝামেলার : রণবীর
পাঁচ বছর প্রেম করার পর গত এপ্রিলে বিয়ে করেছেন বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। কেমন চলছে তাদের দাম্পত্য জীবন? ঝগড়া হয়, নাকি শুধুই প্রেম? এসব খোঁজ নেওয়ার সময় নেই সংবাদমাধ্যমের। আলিয়ার মা হতে যাওয়া, তারপর ‘ব্রহ্মাস্ত্র’র মুক্তি— এসবেই ব্যস্ত ছিল সবাই।
তবে ‘ব্রহ্মাস্ত্র’ সফল হওয়ার পর দাম্পত্য জীবন নিয়ে নিজেরাই মুখ খুললেন রণবীর-আলিয়া। সম্প্রতি দেওয়া একটি সাক্ষাৎকারে রণবীর স্পষ্টই জানিয়ে দিয়েছেন, আলিয়ার সঙ্গে ঘুমানো দারুণ ঝামেলার। ওই সাক্ষাৎকারে রণবীর জানান, আলিয়ার সঙ্গে ঘুমাতে গিয়ে তার নিজের ঘুমেরই বারোটা বাজে।
সন্তানসম্ভবা আলিয়াকে নিয়ে কি বেশিই সাবধানী রণবীর? নাহ্, তা মোটেও নয়। বিপত্তি আলিয়ার শোয়ার ধরনে। আলিয়া ঘুমের পর ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকেন। তার মাথা থাকে একদিকে, আর পা অন্যদিকে। ক্রমে রণবীর গুটিয়ে যেতে থাকেন বিছানার এক কোণে। ওই অবস্থায় ঘুমানোটা বেশ চাপের হয়ে যায়।
আর রণবীর? তিনি কি নিখুঁত? নাহ্, তার শোয়ার ধরন নিয়ে কোনো সমস্যা নেই আলিয়ার। বরং উল্টো প্রশংসাই করেন রণবীরের। জানান, সব থেকে ভালোবাসেন রণবীরের নৈঃশব্দ। তিনি নাকি দারুণ শ্রোতা, আর এটাই ভালো লাগে আলিয়ার।
তবে ঠিক এই কারণে মাঝেমধ্যে অসহ্য হয়ে ওঠেন আলিয়া। কারণ তিনি যখন চান রণবীর প্রতিক্রিয়া জানাক বা কথা বলুক, কিন্তু তিনি কিছুই বলেন না। তখন আর কার মাথা ঠিক থাকে! তবে ছোটখাটো সমস্যা বাদে আপাতত সুখেই কাটছে রণবীর-আলিয়ার দাম্পত্য জীবন।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার