‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার পাচ্ছেন আশা পারেখ
প্রবীণ অভিনেত্রী আশা পারেখকে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কারে সম্মানিত করা হবে, যা ভারতীয় চলচ্চিত্রের ক্ষেত্রে সর্বোচ্চ স্বীকৃতি। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।
‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার ২০২০ সালের জন্য ৭৯ বছর বয়সী এই অভিনেত্রীকে সম্মানিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ‘দিল দেখে দেখো’, ‘কাটি পতাং’, ‘তিসরি মাঞ্জিল’, ‘কারাভান’ এর মতো চলচ্চিত্রের জন্য সর্বাধিক পরিচিত তিনি।
এছাড়াও ১৯৯০ এর দশকের শেষদিকে প্রশংসিত টিভি নাটক ‘কোরা কাগজ’ পরিচালনা করেছিলেন এই গুণী অভিনেত্রী। হিন্দি সিনেমার সর্বকালের অন্যতম প্রভাবশালী অভিনেত্রী হিসেবেও বিবেচিত হন আশা পারেখ।
১৯৯৫ সালে অভিনয় জীবন থেকে অবসর নেন আশা পারেখ। তবে ফিল্ম ও টিভি সিরিয়ালের প্রযোজনা শুরু করেন। ২০০২ সালে ফিল্ম ফেয়ার ‘আজীবন সম্মাননা পুরস্কার’ পান তিনি। ২০০৭ সালে তাঁকে লিভিং লিজেন্ড অ্যাওয়ার্ড দেয় ফিকি।
গত বছর, ২০১৯ সালের ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার রজনীকান্তকে দেওয়া হয়েছিল। এ বছর এই সম্মানে ভূষিত হতে যাচ্ছেন আশা পারেখ।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার