ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

শিনজো আবেকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে জাপান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৭-৯-২০২২ দুপুর ৩:১৮

জাপানের সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী থাকা শিনজো আবেকে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্য দিয়ে শেষ শ্রদ্ধা জানাচ্ছে দেশটির মানুষ। আল-জাজিরা জানায়, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা থেকে শিনজো আবের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান শুরু হয়। 

টোকিওতে শিনজো আবের স্ত্রী স্বামীর মরদেহের ভস্ম নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন। সেখানেই হাজারো মানুষ আবেকে শ্রদ্ধা জানিয়েছেন। শিনজো আবেকে শ্রদ্ধায় অনুষ্ঠানস্থলের সবাই কালো পোশাক পরিধান করেছিলেন। গত জুলাই মাসে নির্বাচনী প্রচারণার সময় নিহত শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে প্রায় চার হাজার ৩০০ অতিথি উপস্থিত ছিলেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং, অস্ট্রেলিয়ার অ্যান্থনি আলবানিজ, ভিয়েতনামের প্রেসিডেন্ট নগুয়েন ফুক, দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাক-সো, ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট সারা দুতের্তে-কার্পিও, ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট মা’রুফ আমিন এবং ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল অনুষ্ঠানে থাকেন।

অন্ত্যেষ্টিক্রিয়ার নিরাপত্তা নিশ্চিতে ২০ হাজার পুলিশ, এক হাজার সেনা দায়িত্ব পালন করেন।সামরিক বাহিনী শিনজো আবেকে শ্রদ্ধা জানাতে ১৯টি ফাঁকা গোলা ছোঁড়া হয়। টোকিওর একটি হলের ভেতরে শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। একারণে সাধারণ জনগণের জন্য হলের বাইরে কিছু নির্দিষ্ট স্ট্যান্ড করে দেওয়া হয়। সেখানেই ফুল দিয়ে প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান বহু মানুষ।

শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে দেশটিতে বহু মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। সাধারণত জাপানে কোনো রাষ্ট্রপ্রধানের মৃত্যুতে অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপনের নিয়ম নেই। দেশটির রাজপরিবারের সদস্যদেরই রাষ্ট্রীয়ভাঅবে অন্ত্যেষ্টিক্রিয়া হয়।

শিনজো আবের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিপুল অংকের ব্যয় হয়েছে বলে ক্ষোভ বহু মানুষের। তাদের মতে, আবেকে শেষ শ্রদ্ধা জানাতে বিপুল অর্থের অপচয় না করে সেই অর্থ টাইফুন শিজুয়োকাতে ক্ষতিগ্রস্তদের পেছনে ব্যয় করা উচিত ছিল।

গত জুলাই মাসে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে এক অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় শিনজো আবেকে গুলি করা হয়। গুলির সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলিবিদ্ধ হওয়ার পর শিনজো আবের গলা থেকে রক্তপাত হয়। তারপর স্থানীয় একটি হাসপাতালে তাকে উন্নত চিকিৎসা দেওয়া হলেও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান। শিনজো আবের মৃত্যুর ঘটনায় বাংলাদেশসহ বিশ্বের বহু দেশে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছিল।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি