তুমি একটা মায়া, ভালোবাসি অপুদি : পরীমনি
হঠাৎ পরীমনির বাসায় হাজির ‘ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। তারকা দম্পতি রাজ-পরীর প্রথম সন্তান রাজ্যকে দেখতে অপু সেখানে যান।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘এই মানুষটা একটা ভালোবাসা। আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল হসপিটালে। সেদিন আবার নিজের হাতে এত্তসব মজার নিরামিষ রান্না করে নিয়ে এলো। রাজ্যের জন্যে দুই হাত ভরে কত উপহার!’
অপু বিশ্বাসের প্রতি পরীমনির ভালোবাসারে কমতি নেই। সেই ভালোবাসা প্রকাশ করে পরী লিখেছেন: ‘তুমি একটা মায়া, ভালোবাসি অপুদি।’ পরীমনি তার স্ট্যাটাসে অপুর ‘লাল শাড়ি’ সিনেমার জন্যও শুভকামনা জানান।
উল্লেখ্য গত বছর ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমনি ও শরিফুল রাজ। চলতি বছরের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একইদিন সন্তানধারণের বার্তাও দেন পরী। গত ১০ আগস্ট তার ঘর আলো করে এসেছে পুত্রসন্তান রাজ্য।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার