‘১০০০ কোটি রুপি পেলে জীবনে আর কাজই করতাম না : সালমান
বিস বস ১৬ তে সালমান খানের পারিশ্রমিক নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। নানা সূত্রের বরাত দিয়ে ভারতের সংবাদমাধ্যম খবর প্রকাশ করেছে, সালমান এই শো সঞ্চালনার জন্য ১০০০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
দীর্ঘ সময় চুপ থাকলেও এবার এসব গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন বলিউডের এ সুপারস্টার। তিনি বলেছেন, ১০০০ কোটি রুপি পেলে জীবনে আর কাজই করতাম না। আসলে যা হাতে পেয়েছি তা ১০০০ কোটি রুপির চার ভাগের এক ভাগেরও কম।
রিয়েলিটি শো বিস বস ১৬ এর টিজারে জানানো হয়েছে এবার সালমান নিজেও খেলবেন। এবারের মৌসুম ব্যতিক্রম হতে চলেছে। পারিশ্রমিক নিয়ে নিয়ে সালমান আরও জানান, এসব রটলে দেশের কর বিভাগও নজরদারিতে রাখে এবং আমাকে নিয়ে প্রশ্ন উঠতে পারে।
সালমানের বিরুদ্ধে একাধিক মামলা অতীতে হয়েছে। যার জের তিনি এখনো টানছেন। তিনি রসিকতা করে বলেন, যদিও এত বেশি অর্থ পেতাম, খরচ করে ফেলতে হতো। যেমন আমার আইনজীবীদের অর্থ দিতে হয়। আমার আইনজীবীদের ফি অনেক বেশি।
সালমান আরও জানান, তিনি এই শো সঞ্চালনা করতে চাননি। কিন্তু কর্তৃপক্ষ অন্য কাউকে না পেয়ে ফের তার কাছেই এসেছে। সালমান বলেন, তাদের কাছে বিকল্প থাকলে তারা কখনই আমার কাছে আসতো না। এত সব ঝামেলাও পোহাতে হতো না।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার