ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

আজ করোনা টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ১১:৪৬

দেশে করোনাভাইরাস প্রতিরোধী টিকা প্রদানের বিশেষ ক্যাম্পেইন শুরু হচ্ছে বুধবার (২৮ সেপ্টেম্বর)। এটি আগামী ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করা যাবে। ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজ টিকা দেওয়া হবে না।

সে ক্ষেত্রে করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে নির্ধারিত সময়ের মধ্যে দ্রুত প্রথম ডোজ টিকা নেওয়ার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৭ সেপ্টেম্বর দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে প্রায় ৩৩ লাখ মানুষ এখনও করোনা টিকার প্রথম ডোজ এবং প্রায় ৯৪ লাখ মানুষ দ্বিতীয় ডোজ নেয়নি।

২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী চলা বিশেষ ক্যাম্পেইনে করোনা টিকার প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ দেওয়া হবে বলেও জানান তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অনেক ভ্যাকসিন শেষ, অনেক ভ্যাকসিনের মেয়াদ শেষ। ফলে অক্টোবরের পর হয়তো প্রথম ও দ্বিতীয় ডোজের ভ্যাকসিন থাকবে না। 

তাই প্রথম ও দ্বিতীয় ডোজের বাদ পড়াদের আগামী ৩ অক্টোবরের মধ্যে টিকা নিতে হবে। মন্ত্রী আরও জানান, জেলা ও উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ১১ অক্টোবর।

প্রীতি / প্রীতি

পুরান ঢাকায় ১০২ বস্তা অবৈধ ভারতীয় কাপড় জব্দ, আটক ৩

মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজবে কান না দেওয়ার আহ্বান

সৌদিতে হুথি হামলার নিন্দা জানালো বাংলাদেশ

ফুটপাতে আর কোনো হকার বসতে দেওয়া হবে না : প্রশাসক

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তন জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

দুর্গাপূজা উপলক্ষ্যে বিশেষ প্রস্তুতি নিচ্ছে ডিএসসিসি : প্রশাসক

ধারাবাহিক চীন সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নেবে

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় সিএনজিচালক গ্রেপ্তার

তৌফিক ইমরোজ খালিদীর জানাজা বনানীতে, দাফন মিরপুরে

মিরপুরে পাঁচ লেগুনা স্ট্যান্ড দখল, গাড়িপ্রতি ৩০০ টাকা চাঁদা দাবির অভিযোগ

দোকানে দোকানে ‘গ্যাস নেই’, রেফারেন্সে ২৩০০ টাকায় মিলল সিলিন্ডার

শুধু ডিগ্রি নয়, প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : ববি হাজ্জাজ

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০, মামলা ৫১