ঢাকা শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী শুধু দেশের নন, বিশ্বেও নন্দিত নেতা : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ১২:১৪

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের দূরদর্শী নেতাই নন, তিনি সারা বিশ্বে আজকে নন্দিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন’ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বিশ্বনেতারা প্রধানমন্ত্রীর অগ্রগতি গভীরভাবে উপলব্ধি ও পর্যবেক্ষণ করছেন।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে এক ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। জন্মদিনে প্রধানমন্ত্রীকে শুভকামনা জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন। আমরা তার জন্মদিনে দোয়া করি, মহান রাব্বুল আল আমিন যেন প্রধানমন্ত্রীকে শতবর্ষ আয়ু দান করেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘সঙ্গত কারণেই আমরা বলব, যতদিন শেখ হাসিনা থাকবেন ততদিন বাংলাদেশ আলোকিত থাকবে, ততদিন দুর্বার গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের জনগণের স্বার্থে মহান রাব্বুল আল আমিনের কাছে দোয়া চাইছি।’

ভিডিও বার্তায় ‘প্রধানমন্ত্রীর সফলতা, দিকনির্দেশনা, সঠিক ও দূরদর্শী নেতৃত্বে আজকে বাংলাদেশ অসম্ভবকে সম্ভব করেছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ চলছে অগ্রগতির এক নতুন ঠিকানায়। সেজন্যই সবাই প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করছে।’ ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি, সেটা তিনি বারবার প্রমাণ করেছেন’- যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী-বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছার জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা। দাদা শেখ লুৎফর রহমান ও দাদি সাহেরা খাতুনের অতি আদরের নাতনি শেখ হাসিনার শৈশব-কৈশোর কেটেছে টুঙ্গিপাড়ায়। শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা এবং শেখ রাসেলসহ তারা পাঁচ ভাই-বোন। পিতার পদাঙ্ক অনুসরণ করে দেশের নেতৃত্ব দেওয়া শেখ হাসিনাকে এখন দক্ষিণ এশিয়ারই অন্যতম সেরা নেতা মনে করা হয়।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী জন্মদিনে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার অনুপস্থিতিতেই দিনটিতে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচি পালন করছে আওয়ামী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

প্রীতি / প্রীতি

শিগগিরই আ. লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চকবাজার খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট

সন্তান-স্বজন হত্যার বিচার চায় জুলাই শহীদ পরিবারের সদস্যরা

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের স্মরণসভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের শ্রদ্ধা

সুখরঞ্জনকে ট্রাইব্যুনালের গেট থেকে অপহরণ করেন এএসপি ফজলুর

গণতন্ত্রের সাফল্য নির্ভর করে মিডিয়ার সাফল্যের ওপর : মির্জা ফখরুল

খামেনি হত্যার নিন্দা জানিয়েছে বাংলা‌দেশ

জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি

জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তদন্তের নির্দেশ

বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায় বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত