ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

লেবার পার্টি থেকে বরখাস্ত রূপা হক


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ১২:৫৩

ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হককে বরখাস্ত করেছে লেবার পার্টি। কোয়াসি কোয়ার্টেং ব্রিটেনের  প্রথম কৃষ্ণাঙ্গ অর্থমন্ত্রী। গত ৫ সেপ্টেম্বর লিজ ট্রাস প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত হলে নিয়োগ পান কোয়াসি কোয়ার্টেং।

বিবিসি জানিয়েছে, সোমবার (২৬ সেপ্টেম্বর) লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা কোয়াসি কোয়ার্টেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। কৃষ্ণাঙ্গ হলেও পড়াশুনাসহ বিভিন্ন বিষয়ে তিনি সব সুযোগ সুবিধা পেয়েছেন এমনটা বোঝাতেই রুপা এ মন্তব্য করেন।

সেই মন্তব্য নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে মঙ্গলবার রুপার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয় লেবার পার্টি। রূপার এমন মন্তব্যকে ‘ঘৃণ্য’ বলে আখ্যা দিয়েছেন ক্ষমতাসীন দলের চেয়ার জ্যাক বেরি। 

রূপা হক জানিয়েছেন, কোয়াসি কোয়ার্টেংয়ের সাথে তার কথা হয়েছে। নিজের মন্তব্যের জন্য অর্থমন্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন তিনি। রুপা আরও লিখেছেন, তার এমন মন্তব্য করা ঠিক হয়নি। যারা তার কথায় আঘাত পেয়েছেন তাদের কাছে তিনি আন্তরিকভাবে ক্ষমা চান।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি