ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

ইসলামী গোষ্ঠী পিএফআই ভারতে নিষিদ্ধ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ১:৫৫

ইসলামি সংগঠন পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া (পিএফআই) সংশ্লিষ্ট সংগঠনগুলোকে নিষিদ্ধ করেছে ভারত। মঙ্গলবার দিবাগত রাতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই সংগঠনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। বেআইনি কার্যকলাপ নিরোধ আইনে (ইউএপিএ) এই নিষেধাজ্ঞার আওতায় শুধু পিএফআই-ই নয়, তার অন্যান্য শাখা সংগঠনকেও যুক্ত করা হয়েছে। বুধবার থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর হবে বলেও জানিয়েছে তারা।

চলতি মাসের শুরুর দিকেই ভারতীয় কর্তৃপক্ষ গোষ্ঠীটির বিরুদ্ধে সহিংসতা ও দেশবিরোধী কর্মকাণ্ড করার অভিযোগ আনে; মঙ্গলবারও তাদের ডজনের বেশি নেতাকর্মীকে আটক করা হয়। তার ২৪ ঘণ্টার মধ্যেই পিএফআইয়ের বিরুদ্ধে নিষেধাজ্ঞার খড়্গ নেমে এল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইসলামী গোষ্ঠীটি তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে এবং নেতাকর্মীদের আটক ও তাদের বিরুদ্ধে একের পর এক অভিযানের প্রতিবাদে সড়কে বিক্ষোভও দেখিয়েছে।

বুধবার ভারতের সরকারের এক ঘোষণায় বলা হয়, ‘ষড়যন্ত্রের’ অংশ হিসেবেই পিএফআই ভারত ও এর বাইরে থেকে অর্থ সংগ্রহ করে সেগুলো একাধিক ব্যাংক হিসাবে লেনদেন করে বৈধ দেখায়। পরে এই অর্থ ‘দেশের ভেতর নানান অপরাধ, বেআইনি ও সন্ত্রাসী কার্যক্রম’ পরিচালনায় ব্যবহৃত হয়।

এর আগে মঙ্গলবার ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের পুলিশ ‘সহিংস কর্মকাণ্ড এবং ভারতজুড়ে পিএফআইয়ের ক্রমবর্ধমান দেশবিরোধী তৎপরতার’ দায়ে গোষ্ঠীটির সঙ্গে সংশ্লিষ্ট ৫৭ জনকে আটক করার কথা জানিয়েছিল।

পিএফআইয়ের পাশাপাশি অল ইন্ডিয়া ইমামস্‌ কাউন্সিল, ক্যাম্পাস ফ্রন্ট অফ ইন্ডিয়া, রেহাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল উইমেনস ফ্রন্ট, জুনিয়র ফ্রন্ট, ন্যাশনাল কনফারেন্স অফ হিউম্যান রাইটস অর্গানাইজেশন, এমপাওয়ার ইন্ডিয়া ফাউন্ডেশন এবং রেহাব ফাউন্ডেশন (কেরালা)-কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার।

প্রীতি / প্রীতি

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন

ইরানের নতুন প্রস্তাবের যে বিষয়টি নিয়ে আপত্তি ট্রাম্পের

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানকে সহযোগিতা : ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হিশামের বিষয়ে পুলিশকে আগেই সতর্ক করেছিল পরিবার

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল আমিরাত

ট্রাম্পকে শান্তি পুরস্কার দেওয়ায় ফিফার সমালোচনা, পদক বাতিলের দাবি

ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ধরনের ছাড় দিতে হবে: ফ্রান্স

ইরানের নতুন প্রস্তাবে খুশি নন ট্রাম্প

৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান

শান্তি আলোচনা থেমে যাওয়ার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে