ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, নিহত ১৭


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৮-৯-২০২২ দুপুর ৩:৪৪

চীনের উত্তরপূর্বাঞ্চলের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩ জন।

বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে অগ্নিকাণ্ডে হতাহতের এই খবর জানা যায়।

স্থানীয় কর্তৃপক্ষের দেয়া বিবৃতিতে বলা হয়, উত্তরপূর্বাঞ্চলের চ্যাংচুন শহরের একটি রেস্তোরাঁয় স্থানীয় সময় বেলা ১২টা ৪০ মিনিটের দিকে আগুন ছড়িয়ে পড়ে।

পরে অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় দুর্ঘটনাস্থল থেকে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের এই ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি