ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ে করলেন ক্রিকেটার শামীম পাটোয়ারি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২২ দুপুর ১:৪১

গেল বছর হঠাৎ করেই জাতীয় দলে ডাক পান তরুণ ক্রিকেটার শামীম হোসের পাটোয়ারি। তবে খুব দ্রুত  তাকে দেখতে হয়েছে মুদ্রার উল্টো পিঠ। জাতীয় দলে সুযোগ পেয়ে একটি ম্যাচ ভালো করলেও বাকি ম্যাচগুলোতে এই ব্যাটার টিম ম্যানেজমেন্টকে করেছেন হতাশ।

ফলস্বরূপ বাদ পড়েছেন দল থেকে। পরিসংখ্যান বলছে জাতীয় দলের হয়ে ১০ টি-টোয়েন্টি খেলে শামীম করেছেন ১২৪ রান, ১৫.৫ এভারেজ, স্ট্রাইকরেট ১১১.৭। বর্তমানে বাইশ বছর বয়সী এই ব্যাটার জাতীয় দলের বাইরে থাকলেও চালিয়ে যাচ্ছেন অনুশীলন।

সেই শামীম এবার শুরু করলেন তার নতুন ইনিংস! গতকাল বুধবার সন্ধ্যার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গিয়েছে শামীম হোসেনের বিয়ের ছবি। কিছুক্ষণ পর শামীমের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন তিনি নিজে। সেখানে তিনি লেখেন, 'সহপাঠী থেকে গেমমেট, এবং অবশেষে, আত্মার বন্ধু। আলহামদুলিল্লাহ! আপনাদের প্রার্থনায় আমাদের রাখুন।'

বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জারও শামীমকে শুভেচ্ছা জানিয়ে এক বার্তায় লিখেছে, 'আপনাকে বিবাহিত জীবনের শুভেচ্ছা জানাচ্ছি, চ্যালেঞ্জার শামীম হোসেন পাটোয়ারী। নতুন আশা নতুন চ্যালেঞ্জ। তোমাদের দুজনকেই অভিনন্দন।'

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’