ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মেসির জন্য ভক্তের পাগলামি, পিঠেই নিলেন সই


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-৯-২০২২ দুপুর ৩:৫৩

লিওনেল মেসিকে একবার ছুঁয়ে দেখা, তার সঙ্গে ছবি তোলা-কত ভক্তেরই স্বপ্ন এমন একটা দিনের। স্বপ্নপূরণের জন্য ভক্তদের পাগলামির কী শেষ আছে? এবার যেমন পাগল এক ভক্ত খালি গায়েই ঢুকে পড়লেন মাঠে, পিঠ পেতে দিলেন প্রিয় ফুটবলারের সই নেওয়ার জন্য।

মেসি অবশ্য তাকে হতাশ করেননি। মিটিয়েছেন আবদার। তবে সেই ভক্তকে সরাতে গিয়ে গলদঘর্ম হতে হয়েছে নিরাপত্তাকর্মীদের। নিরাপত্তা বিঘ্নিত হতে পারে দেখে মাঠের নিরাপত্তারক্ষীরা সেই ভক্তকে সরাতে গিয়ে মেসিকেই ধাক্কা দিয়ে বসেন। সেই ধাক্কার চোটে প্রায় মাটিতেই পড়ে যাচ্ছিলেন তারকা ফুটবলার।

জামাইকার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগের দিন ফ্লুতে ভুগছিলেন মেসি। ফলে এই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না আর্জেন্টাইন খুদেরাজ। ম্যাচের ৫৬তম মিনিটে মাঠে নামেন তিনি। শুধু মাঠে নামাই নয়, করেন জোড়া গোলও। আর্জেন্টিনা পায় ৩-০ গোলের জয়।

বুধবারের সে ম্যাচে একবার-দুবার নয়, তিনবার ভক্তের বিড়ম্বনাতে পড়তে হয়েছিল মেসিকে। ম্যাচে নিরাপত্তাবলয় ভেদ করে তিনবার তিন মেসিভক্ত ঢুকে পড়েন মাঠে।

ভক্তদের এমন কাণ্ডের ফলে খেলাও বন্ধ করতে হয় কিছুক্ষণ। ফলে নিউ জার্সির রেড বুলস অ্যারেনার নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে জোরেসোরেই।

এমএসএম / এমএসএম

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’