দক্ষিণ আফ্রিকা সিরিজে বুমরাহর জায়গায় সিরাজ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের চলতি টি-টোয়েন্টি সিরিজে যশপ্রীত বুমরাহর জায়গায় নেওয়া হয়েছে মোহাম্মদ সিরাজকে। শুক্রবার এই খবর নিশ্চিত করেছে বিসিসিআই।
প্রথম টি-টোয়েন্টির আগে অনুশীলনের সময় পিঠে অস্বস্তিবোধ করেন বুমরা। স্ক্যানের পর ধরা পড়ে ব্যাক স্ট্রেস ফ্র্যাকচার। এই মারাত্মক চোটে তিন ম্যাচের সিরিজ থেকে ছিটকে যান ভারতের পেস বিভাগের মূল অস্ত্র।
এমনকি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও বুমরাহর খেলা অনিশ্চিত। ভারতের মেডিক্যাল বিভাগ জানায়, অন্তত ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে। তবে এখনও চূড়ান্ত কিছু জানা যায়নি।
আপাতত টি-টোয়েন্টি সিরিজের দলে বুমরাহর স্থলাভিষিক্ত করা হয়েছে সিরাজকে। ১-০ তে এগিয়ে থাকা ভারত পরের ম্যাচ খেলবে ২ অক্টোবর। শেষ টি-টোয়েন্টি হবে দুই দিন পর ৪ অক্টোবর।
প্রীতি / প্রীতি
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ
‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে
Link Copied