ভাঙতে বসেছে রণবীর-দীপিকার সংসার, কতটা সত্যি?
তাদের বিয়ে হয়েছে চার বছর হতে চলল। বলিউডে যে সব সুখী দম্পতি রয়েছেন, তাদের মধ্যে অন্যতম এই জুটি। তবে ইদানীং নাকি তাঁদের সম্পর্কে চিড় ধরেছে! কথা হচ্ছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের কথাই হচ্ছে। বলিউডপাড়ায় জোর গুঞ্জন, তাদের সংসার নাকি ভাঙতে বসেছে। কতটা সত্যি এ খবর?
বলিউডে রণবীর-দীপিকা মানেই হিট জুটি। পর্দায় তাদের রোম্যান্সে বুঁদ হয়ে থাকেন দর্শক। ২০১৮ সালে তাদের চার হাত এক হয়। যখন এই জুটিকে একসঙ্গে কোথাও দেখা যায়, তাদের উজ্জ্বল উপস্থিতি চোখ ধাঁধিয়ে দেয়। কিন্তু সম্প্রতি তাদের বিচ্ছেদের জল্পনায় অনেক অনুরাগীর হৃদয় ভেঙেছে।
বিচ্ছেদের জল্পনার আবহে মুখ খুলেছেন স্বয়ং রণবীর সিং। বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অভিনেতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, তারা একসঙ্গেই রয়েছেন। তিনি বলেন, ‘আমাদের প্রেম শুরু হয়েছিল ২০১২ সালে। ফলে ২০২২ সাল আমার আর দীপিকার ১০ বছর। ওকে অভিনেত্রী হিসাবে সম্মান করি। আশা করছি আবার আমরা একসঙ্গে পর্দায় কাজ করব।’
এই ধরনের জল্পনা যে ভিত্তিহীন, সে কথাও ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন রণবীর। যদিও এ প্রসঙ্গে এখনো পর্যন্ত মুখ খোলেননি দীপিকা। সম্প্রতি অসুস্থ হওয়ায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল দীপিকাকে। তবে বর্তমানে তিনি ভালো আছেন বলে জানা গেছে।
পরিচালক সঞ্জয় লীলা বনশালির ‘রামলীলা’ ছবিতে প্রথম রণবীর-দীপিকার রসায়নে মজেছিল সিনেদুনিয়া। এরপর ওই পরিচালকেরই ‘বাজিরাও মাস্তানি’ ও ‘পদ্মাবত’ ছবিতে দেখা যায় এই জুটিকে। এই তিন ছবির হাত ধরে বিপুল জনপ্রিয়তা পান তারা। সবশেষ ‘৮৩’-তে দেখা যায় তাদের।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার