রাম রূপে দেখা দিলেন প্রভাস
জনপ্রিয় অভিনেতা প্রভাস। দীর্ঘ প্রতীক্ষার পর তার ‘আদিপুরুষ’ সিনেমার লুক প্রকাশ করলেন নির্মাতারা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ‘আদিপুরুষ’ সিনেমার ফার্স্ট লুক পোস্টারটি প্রকাশ করেন প্রভাস। এতে তাকে রাম রূপে দেখা গেছে। পোস্টারে হাঁটু মুড়ে আকাশের দিকে তীর তাক করে আছেন এই অভিনেতা।
ক্যাপশনে প্রভাস জানিয়েছেন, আগামী ২ অক্টোবর সন্ধ্যায় ‘আদিপুরুষ’ সিনেমার নতুন পোস্টার ও টিজার প্রকাশ করা হবে। ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ সিনেমাটি রামায়ণ অবলম্বনে নির্মিত হচ্ছে। এই সিনেমায় রাম চরিত্রে অভিনয় করছেন প্রভাস। তার বিপরীতে সীতা চরিত্রে দেখা যাবে কৃতি স্যাননকে।
‘আদিপুরুষ’ সিনেমায় রাবণ চরিত্রে অভিনয় করছেন সাইফ আলী খান। তিন ভাগে সিনেমাটি নির্মিত হচ্ছে। এটি প্রযোজনা করছে টি-সিরিজ। আগামী বছর ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার