ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তির পেলো অপু বিশ্বাসের সিনেমা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০-৯-২০২২ বিকাল ৫:২৯

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘ঈশা খাঁ’ মুক্তি পেয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দেশের ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

‘ঈশা খাঁ’ সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক ডায়েল রহমান। এর প্রধান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ডি এ তায়েব। তার বিপরীতেই অভিনয় করেছেন অপু।  

এ বিষয়ে ডিএ তায়েব বলেন, “বড় বড় ১৮টি হলে মুক্তি পেয়েছে আমাদের সিনেমাটি। যেহেতু ‘অপারেশন সুন্দরবন’ ও ‘বিউটি সার্কাস’ অনেক হলে চলছে, তাই কিছু হল আপাতত পাইনি। তবে আশাবাদী, সামনে হলের সংখ্যা বাড়বে। ’ 

বাংলার বারো ভুঁইয়াদের প্রধান ঈশা খাঁ ও তার সময়ের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে ঈশা খাঁ’র ভূমিকায় আছেন তায়েব। এই অভিনেতা সিনেমাটিকে তুলনা করেছেন বিখ্যাত ‘বাহুবলী’র সঙ্গে!

সিনেমাটিতে তায়েব ও অপুর সঙ্গে আরো অভিনয় করেছেন রেবেকা, ডন, তামান্না প্রমুখ। এটি প্রযোজনা করেছে এসজি প্রডাকশন। 

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের