লীগ খেলতে মালদ্বীপে গেলেন সাবিনা
ক্লাব মালদ্বীপ কাপে খেলার জন্য বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন দেশটির পথে রওনা হয়েছেন। এ নিয়ে চতুর্থবারের মতো মালদ্বীপে খেলতে গেলেন বাংলাদেশের এই তারকা ফরোয়ার্ড।
শুক্রবার ফেইসবুকে মালদ্বীপের পথে রওনা হওয়ার ছবি পোস্ট করেন সাবিনা। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড লিখেন, মালদ্বীপ যাচ্ছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসছে ক্লাব মালদ্বীপ কাপ-২২ খেলতে।
কদিন আগে সাবিনার অধিনায়কত্বে ও নজরকাড়া নৈপুণ্যে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ, নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে।
কাঠমান্ডুর আসরে পাঁচ ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন সাবিনা। প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
গত বছর মালদ্বীপের দল মালদ্বীপ আর্মির হয়ে খেলেছিলেন সাবিনা। এবারও তাদের জার্সিতে খেলার কথা তার। সাবিনার সঙ্গে মালদ্বীপে গেছেন জাপানি বংশোদ্ভূত বাংলাদেশি ফুটবলার মাতসুশিমা সুমাইয়া। দেশের ক্লাব ফুটবলে দুজনে বসুন্ধরা কিংসের সতীর্থ।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ