রাতেই টাইগারদের নিউজিল্যান্ড যাত্রা
অপেক্ষাকৃত দুর্বল দল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-০ টি-টোয়েন্টি সিরিজ জিতে টাইগাররা আপাতত হারের বৃত্ত ভাঙতে পেরেছে। যদিও বোলিং-ব্যাটিং দুই দিকের দুর্বলতাই এই প্রীতি সিরিজেও ছিল চোখে পড়ার মতো। তারপরও সেই সুখস্মৃতি নিয়েই আজ শুক্রবার রাতে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে রওনা হচ্ছে টাইগাররা।
দুবাই থেকে ফেরার পর মাত্র ২ দিন বিরতি দিয়েই আবার বিমানে উঠছেন নুরুল হাসান সোহানরা। নিউজিল্যান্ড সময় অনুসারে ২ অক্টোবর সেখানে পৌঁছে ৩ অক্টোবর অনুশীলন ক্যাম্পে যোগ দেবে বাংলাদেশের। সিপিএল খেলতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে থাকা নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানের সেদিনই দলের সাথে যোগ দেওয়ার কথা রয়েছে।
৭ অক্টোবর বাংলাশে-পাকিস্তান ম্যাচ দিয়ে মাঠে গড়াবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে ২টি করে মোট ৪ টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবেন সাকিবরা। ১৪ অক্টোবর ফাইনাল দিয়ে শেষ হবে এই সিরিজ, আর ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুর হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৭ ও ১৯ অক্টোবর দুই অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলে ২২ অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচ বাংলাদেশের। এর আগে নিউজিল্যান্ডে শেষ পরীক্ষা সাকিবদের।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ