ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীতে আইএইচসিআরএফের খাবার বিতরণ অব্যাহত


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ৮-৭-২০২১ দুপুর ৩:২২
রাজশাহীতে মানবাধিকার সংগঠন ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন (আইএইচসিআরএফ) করোনাকালীন দুর্যোগে রাজশাহী  নগরীতে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে পঞ্চম দিনেও খাবার বিতরণ অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে রাজশাহীর শিরোইল দোশর মণ্ডলের মোড়ের অনুরাগ কমিউনিটি সেন্টারের সামনে ও নিউমার্কেট এলাকায় আবারো ৩০০ জন দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন তারা। 
 
আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানীর সার্বিক তত্ত্বাবধানে এ খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়।
 
তারা বলেন, ঈদের আগ পর্যন্ত কর্মসূচি চলমান রাখার ইচ্ছা আছে আমাদের।
 
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সাইদুর রহমান, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, এশিয়ান টিভি রাজশাহী প্রতিনিধি আবু কাওসার মাখন, দৈনিক সকালের সময়ের রাজশাহী ব্যুরোপ্রধান শাহিনুর রহমান সোনা, ভোরের আভা.কম সম্পাদক রেজাউল করিম, দৈনিক স্বদেশ প্রতিদিনের ব্যুরোপ্রধান আল আমিন হোসেন প্রমুখ। 
 
এছাড়াও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের (আইএইচসিআরএফ) সহ-সভাপতি মোহাম্মদ আল রাজি,  আইন বিষয়ক সম্পাদক অ্যাড. শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাসুদ আলম খান, জনকল্যাণ বিষয়ক সম্পাদক সাজেদুল হক টিটু, 
মোদাসারুল হক মমিন, খালেকুল আলম পল্টু, সহ-প্রচার সম্পাদক  আখতার হোসেন হীরা, আরিফুল ইসলাম, জালাল আহমেদ, আদিল হোসেন, সামিউল ইসলাম সামু, সজল হোসেন প্রমুখ ‍উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।

ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা

আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ

পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান

শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি

জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার

নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক

অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন

রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু