ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

ক্ষমতায় পুনর্বহাল থাই প্রধানমন্ত্রী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২২ দুপুর ১:৩৪

থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী প্রায়ুট চ্যান-ও-চা দেশটির সাংবিধানিক আদালতের আদেশে ক্ষমতায় পুনর্বহাল হয়েছেন। দেশটির সাংবিধানিক আদালত শুক্রবার জানিয়েছে, গত মাসে আদালতের রায়ে অব্যহতিপ্রাপ্ত থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুট চ্যান-ও-চা আট বছরের মেয়াদ সীমা অতিক্রম না করায় ক্ষমতায় পুনর্বহাল হয়েছেন।

২০১৭ সালে থাই সংবিধানের অধীনে, একজন প্রধানমন্ত্রী আট বছরের বেশি দায়িত্ব পালন করতে পারবেন না, এমন আইনের প্রেক্ষিতে গত মাসে প্রায়ুট তার ক্ষমতার মেয়াদ সীমায় পৌঁছেছেন বলে বিরোধী দলগুলোর আনা এক অভিযোগ পর্যালোচনা করে আদালত প্রায়ুটকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।

তবে ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সাবেক সেনাপ্রধান প্রায়ুট চ্যান-ও-চার মেয়াদ ঠিক কখন থেকে শুরু তা নিয়ে দ্বিমত পোষণ করেন সমর্থক ও সমালোচকরা।

আদালতে প্রায়ুট আইনজীবীরা যুক্তি দেন যে, প্রধানমন্ত্রী হিসেবে তার মেয়াদ গণনা করা উচিত হবে ২০১৭ সালে আট বছরের মেয়াদের সীমা সম্বলিত একটি সামরিক খসড়া সংবিধান গৃহীত হওয়ার সময় থেকে বা ২০১৯ সালে নির্বাচনের পরে প্রায়ুটের বেসামরিক প্রধানমন্ত্রী হিসেবে তার ক্ষমতা গ্রহনের সময় থেকে। এই যুক্তিতে আদালত সম্মত হলে,প্রায়ুট- ও-চাকে ২০২৫ বা ২০২৭ পর্যন্ত ক্ষমতায় বহাল থাকতে পারবেন রায় দিয়েছেন।

এরআগে আগস্টে প্রায়ুট-ও-চার প্রধানমন্ত্রী পদ স্থগিতাদেশের পর, তার ডেপুটি প্রবিত ওংসুওয়ান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তবে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখেন প্রায়ুট।

সূত্র: এএফপি

প্রীতি / প্রীতি

তেহরানে আসিম মুনির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

আন্তর্জাতিক বাজারে ডিজেলের দামে রেকর্ড

হরমুজে নিয়ম ভাঙলেই ব্যবস্থা, ইরানের হুঁশিয়ারি

খরা ও মরুকরণ রোধে চীন-আরব দেশগুলোর উচ্চাভিলাষী পরিকল্পনা

জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প

সৌদির ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা

মার্কিন অবরোধের চাপ : জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি ইরানের

ঘূর্ণিঝড় নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ : ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

ইরান চিরদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না : পেজেশকিয়ান

মশা নিধনে এলো এবার লেজার কামান