ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

মুক্তির প্রথম দিনই বক্স অফিসে ঝড় তুলল ‘পোন্নিয়ান সেলভান’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১-১০-২০২২ দুপুর ২:৩

মণি রত্নমের বহুল আলোচিত ও প্রতীক্ষিত সিনেমা ‘পোন্নিয়ান সেলভান : ১, মুক্তি পেয়েছে গতকাল। মুক্তির প্রথম দিনই দুর্দান্ত সাড়া ফেলেছে সিনেমাটি। চিয়ান বিক্রম, কার্তি, জয়মরাভি, ঐশ্বরিয়া রাই এবং ত্রিশা অভিনীত ‘পোন্নিয়ান সেলভান : ১, তামিলনাড়ু রাজ্যে এবং বিদেশেও বেশ দারুণ শুরু করেছে।   বলিউড ও বক্স অফিসের বিভিন্ন সূত্র মতে, বিশ্বব্যাপী প্রায় ৭০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

সিনেমাটি তামিলনাড়ুতে অত্যন্ত ভালো ব্যবসা করেছে। এটি এই বছর তামিলনাড়ুতে মুক্তির প্রথম দিনে ‘বিস্ট’ এবং ‘ভ্যালিমাই’ এর পরে তৃতীয় সর্বোচ্চ টিকিট বিক্রি করেছে। এছাড়াও সিনেমাটির ফিল্মটির প্রি-বুকিং যথেষ্ট শক্ত, যা সামনে একটি শক্তিশালী আয়ের ইঙ্গিত দিচ্ছে।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী সিনেমাটি মুক্তির প্রথম দিন শুক্রবার ভারতে প্রায় ৪০ কোটি এবং আন্তর্জাতিক বাজারে প্রায় ৩০ কোটি রুপির মতো আয় করেছে। একটি তামিল চলচ্চিত্রের জন্য বিশ্বব্যাপী মুক্তির প্রথম দিনে চতুর্থ সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি। তামিলনাড়ুতে ২২-২৫, কর্নাটকে ৫-৬, কেরালায় ২-৩ ও হিন্দিতে ১-১.৫ কোটি রুপি আয় করেছে এটি।  

মুক্তির আগে ভারতে এর অগ্রীম বুকিং ছিল ১৭ কোটি রুপি। বিদেশে অগ্রীম বুকিং হয়েছিল ১০ কোটি রুপি। যেটা এখনও পর্যন্ত এবছর তামিল বক্স অফিসে রেকর্ড। এর আগে কমল হাসান অভিনীত ব্লকবাস্টার 'বিক্রম' সিনেমার জন্য অগ্রীম বুকিং হয়েছিল ১৫ কোটি রুপি।  

দর্শক ও সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক রিভিউ পেয়েছে ‘পোন্নিয়ান সেলভান : ১, যা সিনেমাটির জন্য বিরাট আয়ের পথ তৈরি করতে যাচ্ছে বলে ধারনা করছেন সিনেমা বিশ্লেষকরা। দুই পর্বে নির্মিত হতে যাওয়া সিনেমাটির মোট বাজেট প্রায় ৫০০ কোটি রুপি। তবে মুক্তির প্রথম দিনই দুর্দান্ত সাড়া ফেলে দেওয়ায় প্রথম পর্বের সফলতাই দেখছেন সিনেমা বিশেষজ্ঞরা। এখন দেখার বিষয়, সিনেমাটির বক্স অফিসের রাজত্ব কতটা দীর্ঘায়িত হয়।

সূত্র : বলি মুভি রিভিওজ

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের