কোনো বদনামই চলচ্চিত্রে সুনাম বয়ে আনে না : অনন্ত জলিল
গেল কয়েকদিন ধরেই ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছেন ঢালিউড তারকা শবনম বুবলী। ফেসবুকে নিজের বেবিবাম্পের ছবি পোস্ট করে আলোচনায় আসেন। এরপর গতকাল জানান, তার আড়াই বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে যার বাবা শাকিব খান। এমন ঘটনার পর রীতিমত নেট দুনিয়ায় ঝড় বয়ে যায়!
চায়ের আড্ডা থেকে সিনেমা পাড়া, সবখানে সাকিব-বুবলী আলোচনা যখন তুঙ্গে ঠিক সেই মুহূর্তে এই ইস্যুতে মুখ খুললেন চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক অনন্ত জলিল।
শাকিব-বুবলী ইস্যু নিয়ে অনন্ত জলিলের কাছে তার অভিমত জানতে চাওয়া হলে তিনি বলেন, শাকিব খান যা করেছেন সেটি তার ব্যক্তিগত বিষয়। আর মিডিয়ায় যেসব কথা ও খবর এসেছে তা এই দুই-চার দিনের মধ্যেই ভুলে যাবে। নতুন কোনো একটা ঘটনা ঘটবে আর সঙ্গে সঙ্গে মামলা চাপা পড়ে যাবে, মানুষ ভুলে যাবে। মিডিয়ায় গুরুত্ব পাবে তখন অন্য ঘটনা।’
মিডিয়ায় সন্তান লুকানোর বিষয়টি চলচ্চিত্রাঙ্গনকে প্রভাবিত করবে কি না–এ প্রসঙ্গে জানতে চাইলে অনন্ত জলিল বলেন, শুধু শাকিবের এই ইস্যু নয়, যে কোনো বদনামই চলচ্চিত্রে সুনাম বয়ে আনে না। যা খারাপ, তা খারাপই।
তারপর সাংবাদিকের প্রশ্নে হেসে ফেললেন অনন্ত জলিল। তিনি বললেন, তাদের প্রতি শুভকামনা রইল। সবার মঙ্গল কামনা করছি।’
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার