ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় ৫.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ১
শনিবার ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রা প্রদেশে ৫.৮ মাত্রার ভূমিকম্পে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা, বিএমকেজি।
বিএমকেজি প্রধান দ্বিকোরিতা কর্নাবতী সাংবাদিকদের বলেছেন, ভূমিকম্পে নয়জন আহত হয়েছে। ভূকম্পটি উত্তর সুমাত্রা ছাড়াও আরও কয়েকটি শহরে অনুভূত হয়েছিল। ঘটনার সময় লোকজন আতঙ্কে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় রাত ২ টা ২৮ মিনিটে ভূমিকম্পটি প্রথম অনুভূত হয়। এ সময় পাঁচটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং ৫৩টি আফটারশক রেকর্ড করা হয়েছে। তবে এলাকাটিতে সুনামির কোনো ঝুঁকি ছিল না কিন্তু পাহাড়ি এলাকায় সম্ভাব্য ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে।
ইন্দোনেশিয়া ‘প্যাসিফিক রিং অব ফায়ার’ নামক ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থিত হওয়ায় প্রায়ই এর শিকার হয়। কেননা এ অঞ্চলে পৃথিবীর ভূত্বকের বিভিন্ন প্লেট মিলিত হয়।
সুমাত্রা দ্বীপ বরাবর ত্রুটি বিশেষভাবে সক্রিয় এবং বিপজ্জনক হতে পারে। ২০০৪ সালে সুমাত্রার উত্তর প্রান্তে ৯.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প এবং সুনামিতে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত, থাইল্যান্ড এবং অন্যান্য নয়টি দেশের ২ লাখ ২৬ হাজার মানুষ মারা গিয়েছিল।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান