ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে সংঘর্ষ, পদদলিত হয়ে নিহত ১২৯
ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠে সংঘর্ষের ঘটনায় পদদলিত প্রায় ১২৯ জন নিহত হয়েছেন। এসময় আরও প্রায় ২০০ জন আহত হয়েছেন।
শনিবার রাতে দুইদলের সমর্থকদের মধ্যে এই সংর্ঘষের ঘটনা ঘটে। রোববার এক প্রতিবেদনে এই সব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। পুলিশ প্রশাসন জানায়, পূর্ব জাভা’র স্টেডিয়ামে চলছিলো ফুটবল ম্যাচ। খেলায় পার্সিবেয়া সুরাবায়া টিমের কাছে হেরে যায় আরমেয়া এফসি। তাতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন ভক্ত-সমর্থকরা। শেষ বাঁশি বাজার পরপরই তারা নেমে যান মাঠে। জড়িয়ে পড়েন প্রাণঘাতী সংঘাতে। পরিস্থিতি মোকাবেলায় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করলেও হয় হতাহতের ঘটনা।
নিরাপত্তা বাহিনী জানায়, ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্যসহ’ প্রাণ হারিয়েছেন ৩৪ জন। বাকিদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেয়া হলে মৃত্যু হয়। চিকিৎসকদের আশঙ্কা, সময়ের সাথে বাড়তে পারে প্রাণহানি।
প্রাথমিক তদন্তে বলা হয়, স্টেডিয়াম থেকে বের হওয়ার একটাই পথ ছিলো। সংঘর্ষের কারণে সেখানে ভিড় জমে যায়। পদদলিত হয়ে অক্সিজেনের অভাবে হয় বেশিরভাগ মৃত্যু। এ ঘটনায় বিআরআই লিগা ওয়ান এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করেছে ইন্দোনেশিয়া।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান