ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দেশটির আদালত। শনিবার গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন।
প্রতিবেদনে বলা হয়, এক সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জেরে তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন জ্যেষ্ঠ বিচারক মুজাহিদ রহিম।
গত ২০ আগস্ট ইসলামাবাদে ইমরান খান তার দলের সমাবেশে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেবা চৌধুরী এবং পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিলেন। তার ওই মন্তব্যের জন্য সন্ত্রাসবিরোধী আইনে গত ২০ আগস্ট মামলা হয়।
২৫ আগস্ট এ মামলার প্রথম শুনানিতে বিচারপতি রাজা জাওয়াদ আব্বাস হাসান ইমরান খানকে ১ সেপ্টেম্বর পর্যন্ত জামিন দেন। তবে, সবশেষ শুনানিতে উপস্থিত ছিলেন না ইমরান খান। এরপরই গ্রেফতারি পরোয়ানা জারি করে দেশটির আদালত।
গত ১০ এপ্রিল পাকিস্তানের একটি বেসরকারি টিভি চ্যানেলে দেশটির প্রভাবশালী সেনাবাহিনীর বিরুদ্ধে বক্তব্য দিয়ে গ্রেপ্তার হন ইমরান খানের ঘনিষ্ঠ সহকারী ও পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা শাহবাজ গিল।
শাহবাজের মুক্তির দাবিতে সরব হন পিটিআই চেয়ারম্যান। পরে দলীয় সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় ইমরান হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, যদি অবিলম্বে শাহবাজের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে ইসলামাবাদ পুলিশের আইজি, ডিআইজি ও যে আদালতে শাহবাজের বিচার চলছে, তার বিচারক জেবা চৌধুরীকে ‘দেখে নেবেন’ তিনি।
এই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে সন্ত্রাসবাদ ও সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগে মামলা হয় ইমরান খানের বিরুদ্ধে।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান