মালয়েশিয়াকে পাত্তাই দিলো না পাকিস্তান
নারী এশিয়া কাপের তৃতীয় ম্যাচে মালয়েশিয়াকে গুঁড়িয়ে দিলো পাকিস্তান। সিলেটে অ্যাকাডেমি গ্রাউন্ডে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিব্রত করলেন তাদের বোলাররা। ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে মাত্র ৫৭ রানে মালয়েশিয়াকে থামিয়ে ৯ উইকেটে জিতে গেছে পাকিস্তান। ৯ ওভার খেলে মাত্র ১ উইকেটে ৬১ রান করে তারা।
মালয়েশিয়ার ব্যাটসম্যানদের মধ্যে কেবল দুজন দুই অঙ্কের ঘরে রান করেন। এলসা হান্টার অপরাজিত ছিলেন ২৯ রানে। ১১ রান করেন ওপেনার ওয়ান জুলিয়া। এরপরের সেরা ইনিংস নুর দানিয়া সিউহাদার অপরাজিত ৪ রান। পাঁচ ব্যাটসম্যান তো রানের খাতাই খুলতে পারেননি।
পাকিস্তানের পক্ষে ওমাইমা সোহেল সর্বোচ্চ ৩ উইকেট নেন ৩ ওভারে ১৯ রান দিয়ে। দুটি উইকেট পান তুবা হাসান। ৪ ওভারে ১৩ রান দেন তিনি এবং হন ম্যাচসেরা।
লক্ষ্যে নেমে ৬ ওভারে দলকে ৪৫ রান তুলে দিয়ে আউট হন ওপেনার সিদ্রা আমিন। ২৩ বলে ৫ চারে সর্বোচ্চ ৩১ রান করেন তিনি। মুনিবা আলীকে নিয়ে আর তিন ওভার খেলে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক বিসমাহ মারুফ। তিনি ৮ রানে ও মুনিবা ২১ রানে অপরাজিত ছিলেন।
এই পাকিস্তানকে সোমবার সকাল ৯টায় সামনে পাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে থাইল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে শুরু করেছিল স্বাগতিক ও বর্তমান চ্যাম্পিয়নরা।
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!