ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কানপুরে ট্র্যাক্টর ট্রলি উল্টে ২৬ জনের মৃত্যু


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২২ দুপুর ১১:৫২

ভারতের উত্তর প্রদেশের কানপুর জেলায় ট্র্যাক্টর ট্রলি উল্টে পুকুরে পড়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শনিবার (১ অক্টোবর) তীর্থযাত্রা শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।

কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, ট্র্যাক্টরটি ৫০ জন আরোহী নিয়ে উন্নাওয়ের চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফেরার সময় কানপুরের ঘটামপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেতেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। খবর দেয়া হয় পুলিশে। এরপর এলাকাবাসী ও পুলিশের সহায়তায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে দুর্ঘটনা ও হতাহতের ঘটনায় শোকপ্রকাশ করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদির কার্যালয় থেকে টুইটারে দেয়া এক বার্তায় বলা হয়েছে, ‘কানপুরে ট্র্যাক্টর-ট্রলি দুর্ঘটনায় শোকাহত। প্রিয়জনদের যারা হারিয়েছেন তাদের সমবেদনা জানাই। আহতদের আরোগ্য কামনা করি। স্থানীয় প্রশাসন সকল দায়িত্ব পালন করছে।’

এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করা হয়েছে। আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানানো হয়েছে।

প্রীতি / প্রীতি

তেহরানে আসিম মুনির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

আন্তর্জাতিক বাজারে ডিজেলের দামে রেকর্ড

হরমুজে নিয়ম ভাঙলেই ব্যবস্থা, ইরানের হুঁশিয়ারি

খরা ও মরুকরণ রোধে চীন-আরব দেশগুলোর উচ্চাভিলাষী পরিকল্পনা

জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প

সৌদির ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা

মার্কিন অবরোধের চাপ : জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি ইরানের

ঘূর্ণিঝড় নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ : ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

ইরান চিরদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না : পেজেশকিয়ান

মশা নিধনে এলো এবার লেজার কামান