জেল জীবনের স্বাদ মিলবে ৫০০ টাকায়
জেল জীবনের স্বাদ নিতে লাগবে মাত্র ৫০০ টাকা! অবাক করার মতো এক উদ্যোগ নিয়েছে ভারতের উত্তরাখণ্ড সরকার। মূলত পর্যটন খাতকে আরও বেশি চাঙ্গা করতে নতুন এই উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
উত্তরাখণ্ড সরকার কুমায়ুনের হলদোয়ানি জেলে শুরু করেছে বিশেষ জেল ট্যুরিজম। এর মাধ্যমে পর্যটকরা জেল জীবনের স্বাদ ভোগ করতে পারবেন। এ স্বাদ পেতে একদিনের জন্য খরচ পড়বে মাত্র ৫০০ টাকা।
জেলে ঢোকার সময় পর্যটকদের দেয়া হবে বন্দিদের পোশাক। পরতে হবে সেই পোশাকই। লকারে রেখে যেতে হবে মোবাইলসহ যাবতীয় জিনিসপত্র। সংগ্রহ করতে হবে থালা, কম্বলসহ প্রয়োজনীয় সামগ্রী। যা নিয়ে ২৪ ঘণ্টা থাকতে হবে ছোট কুঠুরিতে।
খাবার হিসেবে কারাবন্দিরা যেমন খাবার খান, পর্যটকদেরও তা-ই দেয়া হবে। তবে কেউ যদি কয়েক ঘণ্টা থাকার পরই হাঁপিয়ে ওঠেন, তবে তিনি বেরিয়েও যেতে পারেন। যদিও ৫০০ টাকা আর ফেরত পাবেন না তিনি। কিন্তু তার পরিবর্তে জরিমানা হিসেবে নেয়া হবে আরও ৫০০ টাকা।
যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডেও একদিনের জন্য এভাবে কারাবন্দিদের জীবন-যাপনের সুযোগ রয়েছে। পর্যটন খাতকে শক্তিশালী করতে একই উদ্যোগ নিয়েছে উত্তরাখণ্ড সরকার।
১৯০৩ সালে নির্মাণ হওয়া হলদোয়ানি জেলখানার একটি অস্ত্রাগারও সংস্কারের পর পর্যটকদের জন্য খুলে দেয়া হয়েছে।
প্রীতি / প্রীতি
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান