ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

বিশ্ব প্রযুক্তির শীর্ষে উঠতে সকলের পরিশ্রম ও সাহযোগীতা দরকার : সি চিন পিং


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২২ দুপুর ১:২৮

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং৩০ সেপ্টেম্বর সকালে বেইজিং গণমহাভবনে সি-৯১৯ বিমান প্রকল্পদলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করেছেন এবং প্রকল্পের সাফল্য প্রদর্শনী দেখেছেন। তিনি সি-৯১৯ বিমানের গবেষণা কাজের অগ্রগতির প্রশংসা করেন।তিনি জোর দিয়ে বলেছেন, চীনের বড় বিমানের নীল আকাশে উড্ডয়ন দেশের চেতনা, জাতির স্বপ্ন এবং জনগণের প্রত্যাশার বাহক।

নিখিল চীনে সামাজিক ব্যবস্থার সুবিধা কাজে লাগিয়ে নিরাপত্তা ও গুণাগুণকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে অবিচল থাকতে হবে। নির্ণায়ক প্রযুক্তি সাধনে আরও অগ্রগতি অর্জন করতে হবে। যাতে সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিক দেশ ও চীনাজাতির পুনরুত্থানের স্বপ্ন বাস্তবায়ন করা যায়।

সি চিন পিং বলেন, চীনের পুনরুত্থানের যাত্রায় সুদূরপ্রসারী দৃষ্টিতে বাস্তব অবস্থা অনুযায়ী লক্ষ্য-স্থাপন করে সঠিক প্রযুক্তিগত পথে এগিয়ে চলা প্রয়োজন। একটি কাজের পর আরেকটি কাজ ভালোভাবে পরিচালিত হতে হবে। বিশ্ব প্রযুক্তির শীর্ষে উঠতে সকলের পরিশ্রম ও সাহযোগীতা দরকার।

চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর স্থায়ী সদস্য ও উপপ্রধানমন্ত্রী হানজেং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর

ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র

গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত

রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা

হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা

এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ

বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ

মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট

ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা ইজ্জাহরা এল মানসুরি