ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

লেভানডোভস্কির গোলে শীর্ষে ফিরলো বার্সেলোনা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২২ দুপুর ৩:৪৯

রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার শীর্ষস্থান নিয়ে লড়াই চলছেই। শনিবার মায়োর্কার মাঠে ১-০ গোলে জিতেছে তারা। রবার্ট লেভানডোভস্কি একমাত্র গোল করে কাতালানদের শীর্ষে ফেরালেন।

৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে রিয়ালকে টপকে এক নম্বরে উঠেছে বার্সা। মাদ্রিদ ক্লাব (১৮) এক ম্যাচ কম খেলে ১ পয়েন্ট পেছনে। বার্সার কাছ থেকে শীর্ষস্থান কেড়ে নিতে ওসাসুনাকে রোববার রাতে স্বাগত জানাবে তারা।

বার্সার চেয়ে স্বাগতিকরা বেশি আধিপত্য বিস্তার করেছিল। বেশ কয়েকটি সুযোগ তারা তৈরি করে। কিন্তু গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন ছিলেন অবিশ্বাস্য। জাউমে কোস্তা, আন্তোনিও সানচেজ ও লি ক্যাং-ইনকে ঠেকান তিনি দারুণ সেভে।

তবে বার্সা তাদের একমাত্র পরিষ্কার সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায়। ২০তম মিনিটে তাদের পয়েন্ট সুনিশ্চিত করেন লেভানডোভস্কি। প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোলকিপারের বাঁ পাশ দিয়ে জাল কাঁপান লেভানডোভস্কি।

জুলাইয়ে বায়ার্ন মিউনিখ থেকে বার্সায় যোগ দেওয়া লেভানডোভস্কি ২০০৬-০৭ মৌসুমে রুড ফন নিস্টলরয়ের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা ছয়টি লা লিগা ম্যাচে গোল করলেন। এটি ছিল চলতি মৌসুমে পোলিশ স্ট্রাইকারের নবম গোল এবং লিগে অষ্টম। ১৯৯৭ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের ক্রিস্টিয়ান ভিয়েরির পর প্রথম সাত লিগ ম্যাচে আট গোল করেননি আর কেউ। 

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে