ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন পূজা চেরি


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-১০-২০২২ বিকাল ৫:৩৩

অবশেষে যুক্তরাষ্ট্রের ভিসা পেলেন হালের আলোচিত চিত্রনায়িকা পূজা চেরি। রবিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই ভিসার ছবিসহ একটি পোস্ট দিয়ে এ খবর নিজেই জানিয়েছেন পূজা। তবে শুধু পূজা চেরি নয়, মার্কিন ভিসা পেয়েছেন তার মা ঝর্ণা রায়ও। সেই ছবিও নায়িকা পোস্ট করেছেন ফেসবুকে।

ফেসবুকে যুক্তরাষ্ট্রের ভিসার সঙ্গে ছবি পোস্ট করে পূজা লেখেন, অবশেষে আমরা এটা পেয়েছি। এদিকে, পূজা মার্কিন ভিসা পাওয়ার আগে থেকেই তার সঙ্গে চিত্রনায়ক শাকিব খানের নাম জড়িয়ে চলছে নানা গুঞ্জন। এ জুটি গত বছর সরকারি অনুদানের সিনেমা ‘গলুই’তে একসঙ্গে কাজ করেন। তারপর থেকেই গুঞ্জন, শাকিব-পূজার মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। যদিও এ নিয়ে শাকিব বা পূজার কেউই কোনো মন্তব্য করেননি।

একাধিক সূত্রে জানা গেছে, পূজাকে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছেন শাকিব খান। গুঞ্জন রয়েছে, বুবলীর সঙ্গে দূরত্ব বাড়ার পর শাকিব খানের সঙ্গে পূজা চেরির ঘনিষ্ঠতা বাড়ে। এছাড়া শাকিবের পরের কয়েকটি সিনেমার নায়িকা হিসেবেও ভাবা হচ্ছে পূজাকে। এমন গুঞ্জন চাউর হলেও বিষয়টি নিয়ে আজ পর্যন্ত কোনো মন্তব্য করেননি এ নায়িকা।

প্রীতি / প্রীতি

পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা

বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা

লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’

দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে

কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান

মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার

হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ

সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক

নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন

অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন

নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার

‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্টের ঘোষণা ম্যাকলমোরের