ঢাকা শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

বেনজেমার পেনাল্টি মিস, রিয়ালের ছন্দপতন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩-১০-২০২২ দুপুর ১১:১৫

পেনাল্টি মিস করলেন করিম বেনজেমা। এই মৌসুমে প্রথমবার পয়েন্ট হারালো রিয়াল মাদ্রিদ। রোববার ১০ জনের ওসাসুনার বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে তারা। তাতে বার্সাকে শীর্ষ থেকে নড়াতে পারেনি লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন।

লম্বা শটে বিরতির আগে ভিনিসিউস জুনিয়র এগিয়ে দেন রিয়ালকে। কিন্তু অতিথিরা কিকে গার্সিয়ার গোলে দ্বিতীয়ার্ধের পর সমতা ফেরায়। 

জয়ের সুযোগ পেয়েও রিয়াল কাজে লাগাতে পারেনি। ৭৯তম মিনিটে পেনাল্টি শটে বল গোলপোস্টের উপর দিয়ে মারেন বেনজেমা। ডিফেন্ডার উনাই গার্সিয়া বক্সের মধ্যে তাকে ফেলে দিলে রিয়াল পেনাল্টির আবেদন জানায়। ভিএআরে নিজেদের পক্ষে রায় পায় মাদ্রিদ ক্লাব এবং সরাসরি লাল কার্ড দেখেন গার্সিয়া।

মিনিট খানেক পর ফরাসি স্ট্রাইকারের একটি গোল অফসাইডে বাতিল হয়। ভিনিসিউসের বুলেট গতির শট ফিরিয়ে দেন ওসাসুনা গোলকিপার সার্জিও হেরেরা। 

এভাবেই স্বাগতিক দর্শকদের হতাশায় ভাসিয়ে পয়েন্ট আদায় করে ওসাসুনা।

রিয়াল ও বার্সেলোনার সমান ১৯ পয়েন্ট। গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে কাতালানরা। সান্তিয়াগো বার্নাব্যু থেকে এই ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে।  

প্রীতি / প্রীতি

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে