বাংলাদেশকে বড় ব্যবধানে হারাল পাকিস্তান
নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। টাইগ্রেসদের দেয়া ৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৬ বল হাতে রেখে ১ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে পাকিস্তান। টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই দারুণ সূচনা এনে দেন পাকিস্তানের দুই ওপেনার। পরে ওপেনার মুনিবা আলী ১৯ বলে ১৭ রানে ফিরে গেলে বিসমাহ মারুফকে সাথে নিয়ে জয় নিশ্চিত করে আরেক ওপেনার সিদরা আমিন।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন সিদরা। এজন্য তাকে খেলতে হয়েছে ৩৫ বল। আর বিসমাহ অপরাজিত ছিলেন ২০ বলে ১৭ রান করে। বাংলাদেশের হয়ে একমাত্র উইকেট নেন সালমা খাতুন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে হোঁচট খায় বাংলাদেশ। ডায়ানা বায়াগের বল ইনসাইডেজ হয়ে বোল্ড হন শামীমা সুলতানা (১)।
পরের ওভারে সাদিয়া ইকবালকে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড ফারজানা হক (১)। এরপর রুমানা আহমেদও এলবিডব্লিউর শিকার মাত্র ১ রানে। স্কোরবোর্ডে ৩ রান উঠতেই ৩ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ।
সেখান থেকে ৩৪ বলে ২৪ রানের একটি জুটি গড়েন নিগার সুলতানা জ্যোতি আর লতা মন্ডল। লতা ১২ রান করে নিদা দারের বলে এলবিডব্লিউ হলে ভাঙে এই জুটি। ২৭ রানে ৪ উইকেট হারায় চ্যাম্পিয়নরা। এরপর সালমা খাতুনকে নিয়ে অধিনায়ক জ্যোতির ২৩ বলে ১৫ রানের আরেকটি ছোট জুটি। জ্যোতিকেও এলবিডব্লিউ করেন নিদা দার। ৩০ বলে অধিনায়কের ব্যাট থেকে আসে ১৭ রান।
১৪তম ওভারে মাত্র ৪২ রান তুলে ৫ উইকেট হারানো বাংলাদেশ এরপর আর লড়াকু পুঁজির পেছনে ছুটতে পারেনি। সালমা খাতুন ২৯ বলে অপরাজিত থাকেন ২৪ রানে। সবমিলিয়ে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭০ রান করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ।
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!