উইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ স্টয়নিস
সেপ্টেম্বরের শুরুতে পাওয়া সাইড স্টেইন থেকে এখনও পুরোপুরি সেরে ওঠেননি মার্কাস স্টয়নিস। এই চোট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে দিলো অস্ট্রেলিয়ার অলরাউন্ডারকে। বুধবার দুই টি-টোয়েন্টির সিরিজ শুরু হবে। এই ম্যাচ সামনে রেখে স্টয়নিসকে ছাড়াই গোল্ড কোস্টে পা রেখেছে অস্ট্রেলিয়ার স্কোয়াড। সুস্থতার লড়াইয়ে তিনি থেকে গেছেন পার্থে।
শুক্রবার ব্রিসবেনে উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ শেষ করে পার্থে ফিরবে অস্ট্রেলিয়া। রোববার থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ শুরু হবে সেখানে। ২২ অক্টোবর নিউ জিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে তারা একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে ৮ সেপ্টেম্বর কেয়ার্নসে ওয়ানডে সিরিজ চলাকালে চোটে পড়েন স্টয়নিস। তৃতীয় ওয়ানডেতে ছিলেন না তিনি এবং ভারত সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে পারেননি। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ চলাকালে ক্ষতিগ্রস্ত হয় সাইড স্ট্রেইন, তারপর দুপাশেই এই চোটে ভুগছেন স্টয়নিস।
জুনে শ্রীলঙ্কায় ওয়ানডে খেলতে গিয়ে আগেভাগেই দেশে ফিরতে হয়েছিল ছোটখাটো স্ট্রেইনের কারণে। অবশ্য তিন সপ্তাহর মধ্যে সেরে ওঠেন এবং খেলেন দ্য হান্ড্রেডে। এরপর জিম্বাবুয়ে ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলতে দেশে ফিরে যান।
সবশেষ চোটের পরও স্টয়নিসকে রেখে বিশ্বকাপ দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। কিন্তু চোটের যে অবস্থা তার স্থলাভিষিক্ত করা জরুরি। ইভেন্ট টেকনিক্যাল কমিটির অনুমোদন না নিয়েই ইনজুরি-এনফোর্সড পরিবর্তন করার ডেডলাইন ১৫ অক্টোবর পর্যন্ত। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া টিম ডেভিড ও ক্যামেরন গ্রিনকে আরও বাজিয়ে দেখার সময় পাচ্ছে। দুজনই আছেন দারুণ ফর্মে।
প্রীতি / প্রীতি
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে
জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক
দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব
দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ