আমেরিকা যাচ্ছেন না শাকিব
দীর্ঘ নয় মাস পর গেল আগস্টে দেশে ফেরেন শাকিব খান। দেশে ফিরে তিনি একটি বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন। এরপর ক্যামেরার সামনে দাঁড়ান একটি সিনেমার গানের শুটিংয়ে। শোনা যাচ্ছিলো, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আবারও আমেরিকায় উড়াল দেবেন ঢাকাই সিনেমার এ শীর্ষ তারকা।
কিন্তু একটি সূত্রে জানা গেছে, শাকিব খান নতুন ছবির শুটিংয়ে ব্যস্ত থাকবেন দেশে, এ কারণে আপাতত তার যুক্তরাষ্ট্রে যাওয়া হচ্ছে না। জানা যায়, শাকিব যে যুক্তরাষ্ট্রে যাবেন না এই বিষয়টি কদিন আগেই তিনি আয়োজকদের জানিয়েছেন।
শাকিব খান যুক্তরাষ্ট্রে না গেলেও ওই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে ১৩ অক্টোবর ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন তাহসান, চঞ্চল চৌধুরী, ইমন, ফারিয়া শাহরিন, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা, পূজা চেরী, জিয়াউল হক পলাশ প্রমুখ।
প্রীতি / প্রীতি
শুরু থেকেই নিন্দার শিকার হচ্ছি : রাশমিকা
অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা!
সরব নুসরাত ফারিয়া
আমার কপালে মনে হয় এটাই লেখা : পরীমনি
৪ হাজার কোটি রুপি বাজেটের সিনেমায় সাই পল্লবী
নেটফ্লিক্সের চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন বরখাস্ত
পূজায় অদ্ভুত কান্ড করলেন কাজল
দ্বিতীয় কন্যাসন্তানের নাম প্রকাশ করলেন দীপিকা-রণবীর
মা হলেন অভিনেত্রী নাফিজা
ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মেতেছেন শাওন
ভালোবাসার নতুন গল্পে নীহা
ছেলের জন্মদিনেও আদালতে হাজিরা, ক্ষোভ সোহানা সাবার