সংগীতশিল্পী থেকে মেকআপ আর্টিস্ট বর্ষা চৌধুরী
সংগীতশিল্পী বর্ষা চৌধুরী এক সময় নিয়মিত গান করলেও, এখন আর তাকে সুরের ভুবনে খুব একটা দেখা যায় না। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখতেই তার দেখা মিলে ইনফ্লুয়েন্সার হিসেবে। বর্তমানে দেশের নামি-দামি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করছেন তিনি। মেকআপ আর্টিস্ট হিসেবেও তিনি প্রতিষ্ঠিত।
বর্ষার বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিদিন লাইভ শিডিউল থাকে। দেশের বিভিন্ন ব্র্যান্ড প্রমোটের লাইভ শিডিউল থাকে, সেগুলো করছি। বড় ব্র্যান্ড থেকে শুরু করে ছোট উদ্যোক্তাদেরও কাজ করছি। সবার সঙ্গেই কাজ হচ্ছে। এসব নিয়ে আপাতত বেশ ব্যস্ত সময় করছি।এছাড়া ফটোশুট করছি, ভিডিও কনটেন্ট তৈরি করছি। ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি।
বর্ষা চৌধুরী ইন্টারন্যাশনাল সার্টিফায়েড মেকআপ আর্টিস্ট। মেকআপের ভিডিও দিয়েই ডিজিটাল প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেন এই সংগীতশিল্পী। এ প্রসঙ্গে বর্ষা বলেন, ‘কোভিডের মধ্যে ঘরে বসা ছিলাম। যেহেতু আমি মেকআপ জানি তখন ঘরে বসে মেকআপ লাইভ করি। চারটা লাইভ করার পরে একটা লাইভ ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পরে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ডাক আসে তাদের ব্র্যান্ডের লাইভ করার জন্য। ওখান থেকে আর পিছনে তাকাতে হয়নি। কাজ করে যাচ্ছি।’’
তিনি বলেন, ‘এই প্ল্যাটফর্মে আরো শক্তভাবে কাজ করবো। ডিজিটাল প্ল্যাটফর্মে নিজেকে আরো শক্তভাবে তুলে ধরতে চাই। আরো সুন্দর সুন্দর কনটেন্ট বানাবো। পাশাপাশি একটা সেলুন দেওয়ার পরিকল্পনা রয়েছে যেহেতু আমি নিজে একজন মেকআপ আর্টিস্ট। এ কাজে ক্যারিয়ার গড়ার পাশাপাশি অন্যদেরও প্রশিক্ষণ দেওয়ার ইচ্ছা রয়েছে। পাশাপাশি গানেও সময় দিব।’
২০১৮ সালে সর্বশেষ জাতির পিতাকে নিয়ে ‘মহান নেতা’ শিরোনামের গানে দেখা গেছে বর্ষাকে। ২০০৯ সালে মিক্সড অ্যালবাম ‘স্বপ্নযাত্রা’ দিয়ে অডিও বাজারে আসেন বর্ষা। এরপর একের পর এক কাজ করে গেছেন মিক্সড অ্যালবামে। ২০১১ সালে করা মিক্সড অ্যালবাম ‘রং-পেন্সিল’ থেকেই পরিচিত হয়ে উঠতে থাকে বর্ষার নামটি। একই বছর ‘বর্ষা মিক্স’ অ্যালবামের ‘ফল ইন লাভ’ গানটি দারুন জনপ্রিয়তা পায়। এর পরে সংগীতার ব্যানারে বাজারে আসে বর্ষা’র ২য় অ্যালবাম ‘ডুয়েট বর্ষা’। পরবর্তীতে আরো কিছু গান করেন এই শিল্পী।
প্রীতি / প্রীতি
পুত্রের জন্মদিনে শাকিব-অপুর বিশেষ বার্তা
বাংলাদেশ বেতারে আর কতটা বেতন বাড়লে দায়িত্বশীল হবেন দায়িত্বপ্রাপ্তরা
লন্ডভন্ড স্টুডিও দেখিয়ে সালমান বললেন, ‘এটাই বাংলাদেশে সাধারণ’
দুই কিংবদন্তির স্মৃতি রুনা লায়লাকে নিয়ে যা বলে গেছেন আশা ভোঁসলে
কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
মায়ের জন্য আকুতি তাসনুভা তিশার
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ
সালমান খানকে অপমান? ‘পুরুষত্ব’ নিয়ে কথা বলে বিতর্কে প্রতিযোগী
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার আগুনঝরা লুক
নিজ বাড়িতে স্পা সেন্টার খুলতে গিয়ে বিপাকে অজয় দেবগন
অস্ট্রেলিয়ার উৎসবে বাংলাদেশের ‘মাস্টার’, বিশেষ প্রশ্ন রাখল হাই কমিশন
নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান, অস্কারজয়ী অভিনেত্রীসহ শতাধিক গ্রেপ্তার