ঢাকা সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

বিশ্বজুড়ে করোনায় আরো ৬৪৫ জনের মৃত্যু, শনাক্ত ১ লাখ ৭৩ হাজার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-১০-২০২২ সকাল ৯:১৯

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েছে। তবে কমেছে করোনা শনাক্ত রোগীর সংখ্যা। এসময় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪৫ জন। আর নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৫২৬ জন।

মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ৯টায় বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে। এর আগের দিন সোমবার (৩ অক্টোবর) করোনাভাইরাসে বিশ্বে ৪৯২ জনের মৃত্যুর খবর দেওয়া হয়। আর ২ লাখ ৩৬ হাজার ৯১৯ জনের করোনা শনাক্ত হয়।

ওয়ার্ল্ডোমিটারসের তথ্যানুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫১ হাজার ৭২৪ জন। আর করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬২ কোটি ৩৬ লাখ ৮৬ হাজার ১৬২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্তের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৪৩১ জন। আর মৃত্যু হয়েছে ৩৮ জনের। এরপর দৈনিক শনাক্তের তালিকার দ্বিতীয় রাশিয়া। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ২৪ হাজার ১৫৮ জন এবং মারা গেছেন ৯১ জন।

এদিকে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯ কোটি ৮২ লাখ ৮১ হাজার ৫৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৮৫ হাজার ৩৪ জনের। মোট শনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে তালিকার শীর্ষে রয়েছে দেশটি। তবে দৈনিক শনাক্তের তালিকায় তৃতীয় অবস্থানে আছে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৬১৬ জন এবং মারা গেছেন ৫৩ জন।

মোট মৃত্যুর দিক দিয়ে তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ব্রাজিল, ভারত, রাশিয়া, মেক্সিকো, পেরু, যুক্তরাজ্য, ইতালি, ইন্দোনেশিয়া ও ফ্রান্স। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৫ নম্বরে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশের হুবেই শহরে প্রথম করোনার অস্তিত্ব শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যেই ভাইরাসটি ছড়িয়ে পড়ে বিশ্বে। পরের বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জামান / জামান

তেহরানে আসিম মুনির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

আন্তর্জাতিক বাজারে ডিজেলের দামে রেকর্ড

হরমুজে নিয়ম ভাঙলেই ব্যবস্থা, ইরানের হুঁশিয়ারি

খরা ও মরুকরণ রোধে চীন-আরব দেশগুলোর উচ্চাভিলাষী পরিকল্পনা

জলবায়ু সংকটে সুন্দরবন, ব্রিটিশ অর্থছাঁটাইয়ে মাঝপথেই থামছে গুরুত্বপূর্ণ প্রকল্প

সৌদির ইয়ানবু বন্দরের কাছে জাহাজে হামলা

মার্কিন অবরোধের চাপ : জ্বালানির দাম বাড়ানোর প্রস্তুতি ইরানের

ঘূর্ণিঝড় নাররার আঘাতে চীন-ভিয়েতনামে বন্যা, বাস্তুচ্যুত লক্ষাধিক

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ : ফের আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

ইরান চিরদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে না : পেজেশকিয়ান

মশা নিধনে এলো এবার লেজার কামান