একই বিষয়ে নোবেল জিতে ইতিহাসে বাবা-ছেলের আরেক জুটি
১৯৮২ সালে চিকিৎসায় নোবেল পেয়েছিলেন বাবা কার্ল সিউন ডেটলফ বার্গস্ট্রম। ৪০ বছর পর একই বিভাগে বিশ্বের মর্যাদাকর পুরস্কার পেলেন ছেলে এসভান্তে পাবো। স্থানীয় সময় সোমবার (৩ অক্টোবর) তার নাম ঘোষণা করে সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি।
ইতিহাসে বাবা-ছেলের নোবেল জয় এ প্রথম নয়। এর আগে ১৯২৫ সালে পদার্থবিজ্ঞানে এ পুরস্কার পান মান সেগবান। ১৯৮১ সালে ওই একই বিভাগে নোবেল জেতেন তার ছেলে কাই। ১৯৫৯ সালে চিকিৎসায় নোবেল অর্জন করেন আর্থার কোরবার্গ। ২০০৬ সালে রসায়ন বিভাগে সেই পুরস্কার পান তার ছেলে রজার। এবার সেই তালিকায় নাম লেখালেন বার্গস্ট্রম ও পাবো।
নোবেল ফাউন্ডেশনকে দেয়া সাক্ষাৎকারে পাবো জানান, তার জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা মা কারিন পাব। যিনি রসায়নবিদ ছিলেন। বাবার সঙ্গে খুব একটা ঘনিষ্ঠতা ছিল না তার। বরং মায়ের অনেক কাছের ছিলেন তিনি। যদিও বাবার কাজ তাকে সবসময় আকর্ষণ করেছে। পাবো বলেন, নোবেলজয়ীরাও সাধারণ মানুষ হন।
সুইডেনে জন্মগ্রহণ করেন পাবো। মানব প্রজাতির বিলুপ্ত পূর্বসূরি ছিল নিয়ানডারথাল। সেটিরই জিনোম পরীক্ষা করেন তিনি। বর্তমান মানব প্রজাতির আরেক পূর্বসূরি হোমিনিন নিয়েও গবেষণা করেন এ সুইডিশ বিজ্ঞানী।
এতে পাবো দেখেন, বর্তমান মানব প্রজাতির শরীরে ওই বিলুপ্ত প্রজাতি থেকে জিন ট্রান্সফার হয়েছে। কীভাবে হয়েছে, এর প্রভাব কী-এসব বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
সংক্রমণের ক্ষেত্রে শরীরের রোগ-প্রতিরোধ যন্ত্র কীভাবে প্রতিক্রিয়া জানায়, তা-ও এ গবেষণায় ভালোভাবে জানা যায়।
জামান / জামান
সরকারি চাকরিজীবীদের জন্য ‘ঘটকালি সেবা’ চালু করল সিঙ্গাপুর
ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র
গাজায় ইসরায়েলি হামলায় পাঁচজন নিহত
রেকর্ড তৃতীয়বারের মতো মার্কিন রাষ্ট্রদূতকে তলব করল দ. আফ্রিকা
হামলার পর অপর পাইলটকে ধরে বেঁধে ফেলেন যাত্রীরা
এক পাইলট আরেকজনকে করেন ছুরিকাঘাত, বিমানে থাকা অন্য দুই পাইলট করান অবতরণ
বাংলাদেশের সীমান্তের পাশে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝ আকাশে ২ পাইলটের হাতাহাতি, ২ মিনিটে বিমান নামল ১৭ হাজার ফুট
ভারতে বাংলাদেশসহ দক্ষিণ-মধ্য এশিয়ার ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া
স্ত্রীর মৃত্যুর এক দিন পরেই হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ
হরমুজ প্রণালি থেকে দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজের বহর : ইরান